আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ১২:২১ এএম
অনলাইন সংস্করণ

টানেল সড়কে গাড়ি থামিয়ে সেলফি, অতঃপর...

দুর্ঘটনাকবলিত সিএনজি। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত সিএনজি। ছবি : কালবেলা

বঙ্গবন্ধু টানেলের এপ্রোচ সড়কের আনোয়ারা প্রান্তে সড়কের মাঝে প্রাইভেটকার থামিয়ে সেলফি তোলার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় ৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ এপ্রিল) দিবাগত রাতে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরজি (২৩) ও মিছবাহ (২৬) নামের দুই যুবক গুরুতর আহত হন। অন্যান্য আহতরা হলেন, আনোয়ারা উপজেলার হাজীগাঁও এলাকার কাজী বাড়ীর সিএনজিচালক মো. সিহাব (২২), আফরান (১৯), সামীর মাহমুদ (২০), তানভীর (২৫)। আহতদের উদ্ধার করে স্থানীয়রা আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম নগরী থেকে আরজি ও মিছবাহ টানেল দেখতে এপ্রোচ সড়কের মাঝে প্রাইভেট কার থামিয়ে সেলফি তুলছিলেন। এ সময় একটি সিএনজি অটোরিকশা তাদের ধাক্কা দিয়ে প্রাইভেট কারের সঙ্গেও ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি উল্টে গেলে তারা আহত হয়। আরজি ও মিছবাহ চট্টগ্রামের সন্দীপ উপজেলার বাসিন্দা।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক উচ্ছ্বাস বলেন, আহতদের এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার ওসি মো. সোহেল আহমেদ বলেন, এই সড়কটি টানেল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১০

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১২

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১৩

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৪

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৫

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৬

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৭

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৮

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৯

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

২০
X