চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০৯:০১ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

খেলাপি ঋণ আদায়ে ব্যবস্থা না নেওয়ায় ব্যাংক ম্যানেজারকে শোকজ

চট্টগ্রাম অর্থঋণ আদালত। পুরোনো ছবি
চট্টগ্রাম অর্থঋণ আদালত। পুরোনো ছবি

এক হাজার ১২৬ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে মাহিন এন্টারপ্রাইজের মালিক আশিকুর রহমান লস্করের বিরুদ্ধে যথাসময়ে আইনগত পদক্ষেপ না নেওয়ায় এবি ব্যাংকের আগ্রাবাদ শাখার ম্যানেজারকে শোকজ করেছে চট্টগ্রাম অর্থঋণ আদালত। আগামী ১২ আগস্ট আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য আদেশ দেন আদালত।

বৃহস্পতিবার (২০ জুলাই) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম কালবেলাকে বলেন, অর্থঋণ আদালতের সর্বোচ্চ টাকার মামলায় বাদী ব্যাংকের গাফিলতির জন্য ম্যানেজারকে শোকজ করেছেন বিজ্ঞ আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৮ জুন এক হাজার ১২৬ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে এবি ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখা মাহিন এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর আশিকুর রহমান লস্কর, তার বাবা আতিউর রহমান লস্কর, মা শামসুর নাহার লস্কর ও তার স্ত্রী রুবাইয়া লস্করের বিরুদ্ধে মামলা দায়ের করে।

২০১৬ সালের ১৭ জুন পুনঃতপশিল মঞ্জুরিপত্র অনুযায়ী বিবাদীদের দায় ৭২৯,৪৬,১০,০০০.০০ টাকা। পুনঃতপশীল মঞ্জুরিপত্রে বিবাদীরা দুটি ত্রৈমাসিক কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ায় পুনঃতপশিল বাতিল করে খেলাপিঋণ আদায়ের জন্য অর্থস্থান আদালতে মামলা করার শর্ত দেয় আদালত। কিন্তু বিবাদীরা পুনঃতপশিল হওয়ার পর একটিমাত্র টাকাও পরিশোধ করেনি। এতে বাদী ব্যাংক বিবাদীদের বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ গ্রহণ করেনি। এ ছাড়াও ঋণের বিপরীতে ৪ নম্বর বিবাদী মাহিন এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর আশিকুর রহমান লস্করের কাছ থেকে তারিখবিহীন চেক নেওয়ার শর্ত থাকলেও চেক ব্যবহার করে কোনো মামলা দায়ের করা হয়নি। মর্টগেজকৃত স্হাবর সম্পত্তি অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ১২(৩) ধারা অনুযায়ী নিলামে বিক্রয়ের জন্য বিজ্ঞপ্তিও প্রচার করা হয়নি। এই বিপুল পরিমাণ খেলাপিঋণ ক্ষেত্রে মামলার বাদী এবি ব্যাংক কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

তাই ২০০৩ এর ৪৬(৫) ধারা অনুযায়ী বাদী ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের জন্য এ বি ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর কেন আদেশের কপি প্রেরণ করা হবে না তা আগামী ১২ আগস্ট আদালতে উপস্থিত হয়ে দর্শানোর জন্য আদেশ দেন আদালত।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১০

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১১

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১২

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৩

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৪

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৬

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১৯

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

২০
X