চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:০৪ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রভিটা গ্রুপের চেয়ারম্যানের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রভিটা গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী নুরুন্নবী ভূঁইয়া। ছবি : সংগৃহীত
প্রভিটা গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী নুরুন্নবী ভূঁইয়া। ছবি : সংগৃহীত

১৭৩ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় প্রভিটা গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী নুরুন্নবী ভূঁইয়াকে স্ত্রী-পুত্ৰসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত।

বুধবার (৮ জানুয়ারি) এ আদেশ দেন চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালত।

যাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন- প্রভিটা গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী নুরুন্নবী ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুলেখা ইব্রাহিম ও তাদের সন্তান রেদোয়ানুল হক ভূঁইয়া, একেএম আমিনুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম। তিনি বলেন, তাদের কাছে ব্যাংক এশিয়ার বর্তমান পাওনা ১৭৩ কোটি ৪০ লাখ ১০ হাজার ৮২৮ টাকা। তারা ব্যবসার উদ্দেশ্যে ব্যাংকের কাছ থেকে নালিশি ঋণ নিলেও শর্ত লঙ্ঘন করে ব্যবসা বহির্ভূত কাজে সেই টাকা খরচ করেছেন। ঋণ খেলাপি হওয়ার পর দুই দফায় নালিশির ঋণ পুনঃতফসিল করা হলেও বিবাদীগণ ঋণ পরিশোধের কোনো সদিচ্ছা দেখাননি।

তিনি আরও বলেন, সুদ মওকুফের পর মূল ঋণ ১৫২ কোটি ৯০ হাজার ৬৮ লাখ ৯৫৬ টাকা হলেও বিবাদীগণ পরিশোধ করেছেন মাত্র ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। ব্যবসার নামে বিপুল পরিমাণ ঋণ গ্রহণ করার পর তারা সেই ঋণের টাকা অবৈধভাবে বিদেশে পাচার করার আশঙ্কা রয়েছে। বর্তমানে বিবাদীগণ বিভিন্ন ব্যাংকের প্রায় ৫০০ কোটি টাকা ঋণ পরিশোধ না করে বিদেশে পাড়ি জমানোর পাঁয়তারা করছেন। তারা দেশত্যাগ করতে পারলে সম্ভাব্য ডিক্রিদার তার বিপুল পরিমাণ টাকা আদায় করা সম্ভব হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X