মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্যবসায়ীর ক্যাশবাক্স থেকে লাখ লাখ টাকা উধাও!

চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে ব্যবসায়ীর চুরির পর উদ্ধার হওয়া টাকা। ছবি : কালবেলা
চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে ব্যবসায়ীর চুরির পর উদ্ধার হওয়া টাকা। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে ব্যবসায়ী মো. ইউচূপ (৩৭)। বরাবরের মতোই দোকানে বসে ব্যবসা করছিলেন। প্রকৃতির ডাকে সাড়া দিতে বেরিয়ে যান টয়লেটে। যাওয়ার আগে ক্যাশবাক্সে লাগিয়েছিলেন তালাও। ১৫ মিনিট পর দোকানে এসে দেখেন ক্যাশবাক্সের তালা ভাঙা। সেখানে থাকা ৪ লাখ টাকা খোয়া গেছে। এতে মামলা করেন থানায়। অবশেষে টাকা নিয়ে উধাও সেই চোর ধরা পড়ল পুলিশের জালে।

শুক্রবার (২৪ মে) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৩ মে) খাতুনগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার যুবক হলেন- কুমিল্লার গাইডুলী এলাকার জাকির হোসেনের ছেলে মো. কাউছার (২৪)।

পুলিশ জানায়, ২৩ মে বিকেলে দোকানের ক্যাশবাক্সে তালা লাগিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটে যান খাতুনগঞ্জ এলাকার ব্যবসায়ী মো. ইউচুপ। ১৫ মিনিট পর দোকানে এসে দেখেন ক্যাশবাক্সের তালা ভাঙা। ক্যাশে থাকা ৪ লাখ টাকাও উধাও। এ ঘটনায় ওই দিন নগরের কোতোয়ালি থানায় গিয়ে মামলা করেন ইউচূপ। পরে আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

কোতোয়ালি থানার ওসি ওবায়েদুল হক কালবেলাকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কাউছার চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে খাতুনগঞ্জ নবী মার্কেটের চতুর্থ তলায় কাউছারের বাসার খাটের নিচ থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১০

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১১

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১২

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৪

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৫

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৬

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৭

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৮

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

২০
X