এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৪, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

এমাদ উদ্দিনের ছাদ বাগানে ৫৫ প্রজাতির আঙুর ​​​​​​

নিজের শখের ছাদ বাগানে ব্যবসায়ী এমাদ উদ্দিন চৌধুরী বিটু। ছবি : কালবেলা
নিজের শখের ছাদ বাগানে ব্যবসায়ী এমাদ উদ্দিন চৌধুরী বিটু। ছবি : কালবেলা

প্রকৃতি ও মানুষ উভয়ই উভয়ের পরিপূরক। প্রকৃতি ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনি মানুষ ছাড়াও প্রকৃতি বাঁচে না। এ যেন অনেকটা মিলে গেছে চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাসিন্দা ব্যবসায়ী এমাদ উদ্দিন চৌধুরী বিটুর সঙ্গে। পেশায় তিনি একজন ব্যবসায়ী হলেও মননে একজন প্রকৃতিপ্রেমী। তাই তো শখের বসে ঘরের ছাদে গড়ে তুলেছেন ছাদ বাগান। ১৫০০ বর্গফুট এই ছাদের মধ্যে রোপণ করেছেন শতাধিক ফলজ গাছ। এসবের মধ্যে রয়েছে ৫৫ জাতের আঙুর গাছ। যে গাছগুলোর মধ্যে থোকায় থোকায় দুলছে বাহারি রঙের আঙুর। সাধারণ মানুষের ধারণা, আঙুর বিদেশি ফল। এই ফল বিদেশের মাটিতেই জন্মায়। দেশের মাটিতে জন্মালেও টক হয়। কিন্তু বিটুর ছাদ বাগানের আঙ্গুরগুলো স্বাদে ও মিষ্টিতে অতুলনীয়। তাই তো প্রতিদিন এই ছাদ বাগান দেখতে ভিড় জমায় সাধারণ মানুষ। কিন্তু তিনি এই আঙুর বিক্রি করেন না। ঘরের চাহিদামতো রেখে বাকি সবগুলো সে পাড়া প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদেরকে উপহার হিসেবে বিলিয়ে দেয়। বিটু চৌধুরীর ছাদ বাগানে প্রায় শতাধিক ফলজ গাছ রয়েছে। কিন্তু প্রতিটি গাছে রয়েছে জাতে ভিন্নতা। এসব ফল গাছের মধ্যে রয়েছে প্রায় ৫৫ প্রজাতির আঙুর। সেগুলো হলো বাইকুনুর, আত্তিকা, প্লামিনকো, ডিক্সন, ডাশুনিয়া, গুরি, গ্রিন লং, লোরাস, অ্যাকাডেমিক, ট্রান্সফিগারেশন, দোভস্কী পিংক, ফ্লেম সিডলেস, লিচি ফ্লেভারসহ বিভিন্ন জাতের আঙুর গাছ। এইসব বীজ তিনি অনলাইন থেকে সংগ্রহ করলেও কিছু কিছু বীজ আত্মীয়-স্বজনের মাধ্যমে আমেরিকা থেকে আনিয়েছেন। তাহার ছাদ বাগানে বাগানে আঙুর ছাড়াও রয়েছে ,আনার গাছ, আম, ড্রাগন, ত্বীন, বারোমাসি আমসহ বিভিন্ন ধরনের ফলের গাছ। এ বিষয়ে বিটু চৌধুরী বলেন, ছোটবেলা থেকেই আমার প্রকৃতি ভালো লাগে যদিও আমি একজন ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি যেটুকু সময় অবসরে থাকি সবটুকু সময় বাগানে মধ্যে দিয়ে থাকি। আঙ্গুরসহ বিভিন্ন জাতের বীজগুলো আত্মীয়-স্বজনের মাধ্যমে আমেরিকা ও অনলাইনের মাধ্যমে নিয়ে আসি। ছাদ বাগানের কারণে একদিকে বিভিন্ন ধরনের ফল দিয়ে পরিবারের পুষ্টি চাহিদা মিটছে, অন্যদিকে তীব্র গরমের মধ্যে পুরো ঘরকে শীতল করে রাখে। তিনি আরও বলেন, বাজার থেকে যেসব ফলগুলো আমরা নিজেদের পুষ্টি চাহিদার জন্য নিয়ে আসি তার মধ্যে রয়েছে বিষাক্ত ফরমালিন। যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ছাড়াও বিটু চৌধুরী আরও বলেন, যাদের ঘর-দালান রয়েছে তাদের ঘরের ছাদটি যেন খালি না রাখেন। ছাদের উপর শুধু ফলের বাগান নয়, আপনি চাইলে সবজিও চাষাবাদ করতে পারেন। পর্যায়ক্রমে আঙুর চাষকে ব্যবসায়ী চিন্তাধারা ও বৃহত্তর পরিসরে করার ইচ্ছা আছে তার। সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, সীতাকুণ্ড উপজেলার মধ্যে অনেকগুলো ছাদ বাগান রয়েছে। তার মধ্যে ব্যতিক্রম এমাদ উদ্দীন চৌধুরী বিটুর ছাদ বাগান। তার ছাদ বাগানের মধ্যে যেসব ফল রয়েছে সবগুলোই বিদেশি ফল। মজার ব্যাপার হলো, প্রায় ৫৫ জাতের আঙ্গুরের চাষ করছেন তিনি এবং প্রতিটি জাতের আঙুর গাছ থেকে থোকায় থোকায় ফলন হচ্ছে। তিনি আরও বলেন, ছাদ বাগানের কারণে বিটু চৌধুরী একদিকে যেমন পুষ্টিকর ফল পাচ্ছেন, অন্যদিকে তীব্র গরমে ছাদের ভ্যাপসা গরম থেকে শীতল থাকছে ঘরও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X