কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০২:৩৪ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৪, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
এমপি আনার হত্যা

আসামিদের খুঁজতে পাহাড়ে ডিবির সাঁড়াশি অভিযান

হেলিকপ্টার থেকে নজরদারী করছেন ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। ছবি : সংগৃহীত
হেলিকপ্টার থেকে নজরদারী করছেন ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। ছবি : সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় ঘাতক দলের অন্যতম দুই পলাতক আসামি ফয়সাল ও মোস্তাফিজকে ধরতে খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চালাচ্ছে ডিবি পুলিশের একাধিক দল।

বুধবার (২৬ জুন) দুপুরে চলমান অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে এমপি আনার হত্যা মামলার আসামি কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে নিয়ে আলামত উদ্ধারে ঝিনাইদহ শহরের দুটি পুকুরে এই অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল।

দুপুর পৌনে ১২টার দিকে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আযমের নেতৃত্বে ওই অভিযান শুরু হয়।

জানা গেছে, অভিযানিক দল ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকার পিপীলিকা মার্কেটের পেছনের মার্কেটে ও স্টেডিয়ামের পিছনের পুকুরে পৃথক অভিযান পরিচালনা চালানো হচ্ছে।

গ্রেপ্তার বাবু আদালতের জবানবন্দিতে জানান, আলামত নষ্ট করতে শহরের ওই পুকুর দুটিতে তিনটি মোবাইল ফেলে দেন তিনি।

পরে মঙ্গলবার মোবাইল উদ্ধারের উদ্দেশ্য বাবুকে ঢাকা থেকে ঝিনাইদহ কারাগারে আনা হয় এবং বুধবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আযমের নেতৃত্বে বাবুকে নিয়ে ডিবির প্রতিনিধি দল ও ঝিনাইদহ পুলিশের একটি দল ওই মোবাইল উদ্ধারে ডুবুরি ও জেলেদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এর আগে ঝিনাইদহে আসেন ডিবি প্রধান হারুন অর রশিদ।

ডিবি প্রধান পুকুর দুটি পরিদর্শন করেন এবং মোবাইল উদ্ধারের সময় নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। প্রায় দুই ঘণ্টা অভিযান পরিচালিত হয়ে আসলেও এখন পর্যন্ত মোবাইল পাওয়ার বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X