চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসক কুরবান আলী হত্যা মামলার ২ আসামি কারাগারে

আদালত চত্বরে গোলাম রসুল নিশান ও আরিফুল্লাহ রাজু। ছবি : কালবেলা
আদালত চত্বরে গোলাম রসুল নিশান ও আরিফুল্লাহ রাজু। ছবি : কালবেলা

চট্টগ্রামে ‘কিশোর গ্যাংয়ের সদস্যদের হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে নিহত কুরবান আলী হত্যা মামলায় দুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৬ জুন) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা এ আদেশ দেন। কারাগারে পাঠানো আসামিরা হলেন, গোলাম রসুল নিশান ও আরিফুল্লাহ রাজু।

গোলাম রসুল নিশান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। নগরের আকবর শাহ থানার পশ্চিম ফিরোজ শাহ এলাকায় তার বাড়ি।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আবদুর রশিদ কালবেলাকে বলেন, রসুল ও রাজু এই দুই আসামি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আত্মসমর্পণ করে বুধবার গোলাম রাসুল ও আরিফ উল্লাহ নামের দুই আসামি জামিনের আবেদন করেন। আদালত তা না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র জানায়, গত ৫ এপ্রিল নগরের আকবর শাহ থানার পশ্চিম ফিরোজ শাহ আবাসিক এলাকায় কিশোর গ্যাংয়ের হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে খুন হন বাবা কুরবান আলী।

এ ঘটনায় ছেলে আলী রেজা দাবি করেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা সবাই যুবলীগ নেতা গোলাম রসুল নিশানের অনুসারী। পরে আলী রেজা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে আকবর শাহ থানায় মামলা করেন। এরপর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। তারা কারাগারে থাকলেও পলাতক রয়েছেন মো. সামি, মো. রিয়াদ ও আকবর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১০

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৩

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৪

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৫

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৬

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৭

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৮

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৯

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

২০
X