চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০৮:৫৬ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বিল থেকে পরিত্যক্ত ২ রাইফেল উদ্ধার

পতেঙ্গার একটি বিল থেকে উদ্ধার করা অস্ত্র। ছবি : কালবেলা
পতেঙ্গার একটি বিল থেকে উদ্ধার করা অস্ত্র। ছবি : কালবেলা

চট্টগ্রামের পতেঙ্গায় একটি বিল থেকে দুটি রাইফেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুন) বেলা ১১টার দিকে চসিকের ৩১নং ওয়ার্ড ফুলছড়িপাড়ার একটি বিল থেকে রাইফেল দুটি উদ্ধার করা হয়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবিরুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর মাঠের পাশে রাইফেল দুটি কাপড় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ছিল। স্থানীয়দের নজরে আসলে ৯৯৯ এ ফোন দেয়।

স্থানীয় বাসিন্দা সাকিব কালবেলাকে বলেন, বশির মেম্বারের বাড়ির পাশে তার একটি বিল থেকে অস্ত্র দুটি উদ্ধার করে পুলিশ। বিলটি বিমানবন্দরের পাশে অবস্থিত।

ওসি কবিরুল ইসলাম কালবেলাকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে মোছাম্মত ফাতেমা বেগম নামে এক নারী ৯৯৯ এ ফোন দিয়ে অস্ত্রের খবর জানায়। পরে থানার একটি টিম ঘটনাস্থল থেকে অস্ত্র দুটি উদ্ধার করে। দুটিই কাটা রাইফেল। ভেতরে দুই রাউন্ড গুলি ছিল।

আরও তথ্য সংগ্রহে ফিঙ্গারপ্রিন্ট নিতে অস্ত্র দুটি ফরেনসিকে পাঠানো হবে বলেও জানান ওসি কবিরুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আখাউড়ায় সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১০

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১২

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১৩

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৪

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৫

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১৬

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১৭

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১৮

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৯

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

২০
X