কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বন্যাদুর্গতদের সাহায্যার্থে ৫৩ লাখ টাকার অনুদান দিল নোভারটিস

বন্যাদুর্গতদের সাহায্যার্থে ৫৩ লাখ টাকার অনুদান দিল নোভারটিস। ছবি : সংগৃহীত
বন্যাদুর্গতদের সাহায্যার্থে ৫৩ লাখ টাকার অনুদান দিল নোভারটিস। ছবি : সংগৃহীত

বন্যা-পরবর্তী মানবিক পরিস্থিতি মোকাবিলায় সহায়তা নিয়ে এসেছে নোভারটিস, একটি বহুজাতিক ওষুধ কোম্পানি। এ সহায়তার মাধ্যমে নোভারটিস বন্যাদুর্গতদের জন্য চলমান ত্রাণ ও পুনর্বাসন প্রচেষ্টায় অবদান রাখার লক্ষ্যে এ টাকা দেয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) কোম্পানিটি দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ৫৩ লাখ টাকা অনুদান দিয়েছে।

নোভারটিসের কান্ট্রি প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ফাহমিদ ওয়াসিক আলী বলেন, দেশের মানুষ একযোগে আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলা করেছে, এবার বন্যা-পরবর্তী সংকট মোকাবিলায় সবার এগিয়ে আসার পালা। বন্যা-পরবর্তী পুনর্বাসনে দুর্গত মানুষদের সহযোগিতা করতে এবং বন্যার্তদের জন্য চলমান ত্রাণ কার্যক্রমে অবদান রাখার লক্ষ্যে নোভারটিস পরিবারের পক্ষ থেকে এই উদ্যোগ (অনুদান) গ্রহণ করা হয়েছে। বন্যা-পরবর্তী সমস্যা মোকাবিলায় নোভারটিসের পক্ষ থেকে তিনি ৫৩ লাখ টাকার চেক তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলমের হাতে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. আলম নোভারটিস এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বন্যাদুর্গত এলাকার মানুষের বন্যা-পরবর্তী সংকট মোকাবিলায় এই উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে।

১২টি পূর্বাঞ্চলীয় জেলাজুড়ে প্রায় ৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয় বন্যায়। বহু মানুষের ঘরবাড়ি তলিয়ে যায়, নষ্ট হয় ফসল ও গবাদিপশু; ব্যাহত হয় বিদ্যুৎ ও ইন্টারনেটের মতো জরুরি সেবা। ক্ষতিগ্রস্ত এলাকায় খাবার, নিরাপদ পানি ও ঔষধ সংকট দেখা দেওয়ায় মানবিক বিপর্যয়ের মুখোমুখি হন এসব অঞ্চলের মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১০

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১১

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১২

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৩

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৪

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৫

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৬

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৭

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৮

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৯

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২০
X