বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসী নারী কর্মীদের পৃথক অভিযোগ সেল গঠনের উদ্যোগ

রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে বিজয় একাত্তর হলের কনভেনশনে বক্তারা। ছবি : কালবেলা
রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে বিজয় একাত্তর হলের কনভেনশনে বক্তারা। ছবি : কালবেলা

প্রবাসী নারী কর্মীদের সমস্যা ও অভিযোগ দ্রুত সমাধানকল্পে বিএমইটিতে পৃথক অভিযোগ সেল গঠনে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজ (সিডব্লিউসিএস)।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে প্রবাসী কল্যাণ ভবনে বিজয় একাত্তর হলে সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজের (সিডব্লিউসিএস)-এর আয়োজনে পুনর্মিলন ও প্রত্যাবর্তনকারী নারী অভিবাসীদের জাতীয় কনভেনশনে বক্তারা এ কথা বলেন।

মারিয়াম প্রমার সঞ্চালনায় অনুষ্ঠানটির আর্থিক সহায়তা করে মানুষের জন্য ফাউন্ডেশন নামে চ্যারিটি প্রতিষ্ঠান।

সিডব্লিউসিএসের সভাপতি অধ্যাপক ইশরাত শামীম স্বাগত বক্তব্যে বলেন, অভিবাসী নারী শ্রমিকরা প্রত্যাবর্তনের সময়, বহুমাত্রিক সমস্যার সম্মুখীন হয়। দীর্ঘ অনুপস্থিতির কারণে এসসি পুনঃসংহতকরণ কঠিন হয়ে পড়ে। যার ফলে তাদের পরিবারের সদস্যদের মধ্যে তার গ্রহণযোগ্যতা কমে যায়। বিদেশে কাজের ধরন ভিন্ন হওয়ায় প্রত্যাবর্তনের পরে নতুন চাকরি খোঁজার কারণে অর্থনৈতিক পুনঃসংযোজনও কঠিন হয়ে পড়ে।

এ ছাড়া নারীরা ফিরে আসার পর বিভিন্ন স্বাস্থ্যগত ঝুঁকি ও মানসিক সমস্যায় ভোগেন। তবে প্রত্যাবর্তনকারী নারী অভিবাসীদের পুনঃসংযোজন টেকসই করার জন্য সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে ওয়েজ আনার্স ওয়েলফেয়ার বোর্ডের প্রকল্প পরিচালক ড. এ টি এম মাহবুব উল করিম বলেন, প্রকল্পের আওতায় ২ লাখ অভিবাসীকে নিবন্ধন করা হয়েছে। ২৫ হাজার অভিবাসীকে কাউন্সিলিংয়ের পাশাপাশি প্রশিক্ষণও দেওয়া হবে। প্রয়োজনে তাদের প্রশিক্ষণ ভাতাও দেওয়া হবে। যেখানে সেমি দক্ষদের অগ্রাধিকার দেওয়া হবে।

বিএমইটির উপপরিচালক মো. রেজুয়ানুল হক বলেন, অভিবাসী নারী শ্রমিকরা যাতে তাদের নির্যাতন-নিপীড়ন-সমস্যার কথা জানাতে পারে এজন্য নারী অভিবাসীদের জন্য একটি পৃথক অভিযোগ সেল গঠন করা।

প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম বলেন, অভিবাসী নারী শ্রমিকরা নির্যাতনের শিকার হলে প্রবাসবন্ধু কল নম্বর ১৬১৩৫-এ কল করে তাদের অভিযোগ জানাতে পারেন।

এ ছাড়া প্রত্যাবর্তনকারী নারী অভিবাসী শ্রমিক নবাবগঞ্জের আবেদাসহ কয়েকজন ভুক্তভোগী সিডব্লিউসিএসের সহায়তায় ঘুরে দাঁড়ানোর গল্প তুলে ধরেন। সমাপনী বক্তব্য দেন সিডব্লিউসিএসের কোষাধ্যক্ষ অধ্যাপক নুসরাত সুলতানা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X