কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

কিশলয় সংসদের উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান

মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযানের উদ্বোধনীতে কিশলয় সংসদের সদস্যদের সঙ্গে অতিথিরা। ছবি : সংগৃহীত
মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযানের উদ্বোধনীতে কিশলয় সংসদের সদস্যদের সঙ্গে অতিথিরা। ছবি : সংগৃহীত

এডিস মশাবাহিত গ্রীষ্মমণ্ডলীয় ডেঙ্গু ভাইরাসজনিত রোগ (ডেঙ্গুজ্বর) প্রতিরোধে কিশলয় সংসদের উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৩ শুরু হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) বিকেলে খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানে সামাজিক সংগঠন কিশলয় সংসদের উদ্যোগে এ অভিযান শুরু হয়।

আরও পড়ুন : দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্তদের মৃত্যুঝুঁকি বেশি

এদিন এলাকায় মশার ওষুধ ছিটানো, ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে মাইকিং ও এলাকাবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে কী কী করণীয়, ডেঙ্গু (এডিস) মশা ও লার্ভা নিধন পদ্ধতি, আক্রান্তরা কোন কোন তরল খাবার ও পানীয় সেবন করবেন, ডেঙ্গু মশা কীভাবে জন্মায় ও প্রতিরোধে কী কী করণীয় এসব তথ্য সংবলিত এক হাজার লিফলেট বিতরণ ও ডিএসসিসির পক্ষ থেকে কিশলয় সংসদকে দেওয়া ১৫ জন পরিচ্ছন্নতা কর্মীকে নিয়ে প্রতিটি বাড়ি ও রাস্তার অলিগলিতে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার কর্মসূচি পালন করা হয়।

মাসব্যাপী শুরু হওয়া এ অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করেন ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মদ সফিউল্লাহ সিদ্দিক ভূঁইয়া, ডিএসসিসির ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আনিসুর রহমান সরকার, কিশলয় সংসদের লস্কর রাসেল, ইমরান আহমেদ, সাইফুল ইসলাম, মাহমুদ, আরমান, ফারুক, ফয়সাল ও যুবসমাজসহ এলাকার বরেণ্য ব্যক্তিবর্গরা।

এদিকে কর্মসূচি অব্যাহত রাখতে ডেঙ্গু প্রতিরোধে কিশলয় সংসদ নিজস্ব অর্থায়নে মশা নিধনে কয়েকটি মেশিন ও ওষুধ ক্রয় করেন। তাই কিশলয় সংসদের উদ্যোগে প্রতিদিন এসব কার্যক্রম অব্যাহত রাখতে ডিএসসিসির পক্ষ থেকে মশার ওষুধ ও পরিচ্ছন্নতাকর্মী সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রকৌশলী ড. মোহাম্মদ সফিউল্লাহ সিদ্দিক ভূঁইয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১০

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১১

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১২

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৩

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৪

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৫

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৬

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৭

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৮

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৯

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

২০
X