শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৫:৫০ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে নূরুল ইসলাম মণি ফাউন্ডেশনের লিফলেট বিতরণ

নূরুল ইসলাম মণি ফাউন্ডেশনের পক্ষ থেকে লিফলেট বিতরণ। ছবি : কালবেলা
নূরুল ইসলাম মণি ফাউন্ডেশনের পক্ষ থেকে লিফলেট বিতরণ। ছবি : কালবেলা

ডেঙ্গুজ্বরের প্রকোপ বাড়ার প্রেক্ষাপটে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নূরুল ইসলাম মণি ফাউন্ডেশনের উদ্যোগে বরগুনার বেতাগী উপজেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী নূরুল ইসলাম মনি ফাউন্ডেশনের কার্যক্রম উদ্বোধন করেন।

ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক দল বেতাগী পৌরসভা চত্বর, বাজার, বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলের বাসিন্দা, দোকানি ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন। লিফলেটে ডেঙ্গুজ্বরের প্রাথমিক লক্ষণ যেমন- হঠাৎ জ্বর, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, গায়ে র‍্যাশ, বমি ভাব ইত্যাদি উল্লেখ করা হয়। পাশাপাশি মশা জন্মানোর স্থান যেমন- জমে থাকা পানি, ফুলের টব, টায়ার, ডাবের খোসা ইত্যাদি নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

নূরুল ইসলাম মণি ফাউন্ডেশনের সভাপতি নুরুল ইসলাম মনি বলেন, ডেঙ্গু বর্তমানে একটি ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। তাই সময় থাকতে জনগণকে সচেতন করা জরুরি। আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সতর্ক করা এবং প্রতিরোধমূলক পদক্ষেপ সম্পর্কে অবগত করা।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম নিয়মিত চালালে ডেঙ্গুর প্রকোপ কমবে। আগে ডেঙ্গু সম্পর্কে এত তথ্য জানা ছিল না, লিফলেটের মাধ্যমে নতুন করে অনেক কিছু জানতে পেরেছি।

এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক, সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আজিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক মো. মামুন পারভেজ আসাদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান কোয়েল সিকদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. মশিউর রহমান, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মো. কামাল হোসেন খানসহ বিএনপির উপজেলা ও পৌর বিএনপি নেতারা ও তার অঙ্গসংগঠনের নেতারা, ফাউন্ডেশনের সদস্য মিজানুর রহমান যুবরাজ, রুমন খান, ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আগামীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও এই সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন হাদি হত্যার বিচার চান, ব্যাখ্যা দিলেন ডাকসু নেত্রী জুমা

চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

১০

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

১১

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

১৩

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

১৪

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

১৫

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

১৬

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

১৭

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

১৮

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

১৯

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

২০
X