কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৭:২৫ পিএম
আপডেট : ০৫ মে ২০২৫, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সন্ধ্যার আগে দরজা-জানালা বন্ধ রাখার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

সভায় কমিটির সদস্যরা। ছবি : কালবেলা
সভায় কমিটির সদস্যরা। ছবি : কালবেলা

আসন্ন ডেঙ্গু মৌসুমে এডিস মশার বিস্তার রোধে মাগরিবের আধাঘণ্টা আগে ও পরে বাসাবাড়ির দরজা-জানালা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া।

সোমবার (০৫ মে) নগর ভবনস্থ বুড়িগঙ্গা হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচালনা কমিটির ষষ্ঠ করপোরেশন সভায় সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা অত্যন্ত জরুরি। শুধুমাত্র সিটি করপোরেশনের কর্মসূচি যথেষ্ট নয়, বাসাবাড়ির ভেতরের পরিবেশ পরিষ্কার রাখা ও পানি জমতে না দেওয়ার দায়িত্ব নাগরিকদেরও নিতে হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচালনা কমিটির সভায় বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন। সভায় শুরুর দিকে গত ২০ মার্চ অনুষ্ঠিত পঞ্চম করপোরেশন সভার গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পরবর্তীতে সভার নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় ডিএসসিসি প্রশাসকের ঐচ্ছিক তহবিল খাত থেকে আবেদনের প্রেক্ষিতে এককালীন আর্থিক অনুদান অনুমোদন দেওয়া হয়। এ ছাড়াও ব্যবসা শুরুর জন্য প্রয়োজনীয় ৫টি সেবা একক আবেদনে নিষ্পত্তির লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়।

সমাপনী বক্তব্যে পরিচালনা কমিটির সভাপতি ও ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, করপোরেশন সভায় নাগরিকদের প্রাধান্য দিয়ে সেবা অব্যাহত রাখার প্রচেষ্টা চলমান থাকবে।

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ সকল বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১০

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১১

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৩

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৪

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৫

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৬

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৭

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৮

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৯

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

২০
X