কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মীম

চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীমের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন ওয়ালটন হাই-টেকের এএমডি নজরুল ইসলাম সরকার। ছবি : সৌজন্য
চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীমের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন ওয়ালটন হাই-টেকের এএমডি নজরুল ইসলাম সরকার। ছবি : সৌজন্য

দেশব্যাপী ব্যাপক গ্রাহকপ্রিয়তার প্রেক্ষিতে চলতি বছরের গত ১০ অক্টোবর থেকে সারাদেশে শুরু হয়েছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১। এই সিজনে প্রোমোশনাল অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীম। গত বুধবার (৯ অক্টোবর) রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এর অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীম। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) নজরুল ইসলাম সরকার। ওয়ালটনের এএমডি নজরুল ইসলাম সরকার বলেন, দেশব্যাপী ইতোমধ্যে ডিজিটাল ক্যাম্পেইনের ২০টি সিজন সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিটি সিজনেই গ্রাহকদের কাছ থেকে মিলেছে ব্যাপক সাড়া। এরই প্রেক্ষিতে শুরু করা সিজন-২১। এই সিজনে অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছে বিদ্যা সিনহা মীম। ডিজিটাল ক্যাম্পেইনের সঙ্গে তার সংযুক্তি এই কার্যক্রমকে ভিন্ন মাত্রা দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

অনুষ্ঠানে বিদ্যা সিনহা মীম বলেন, ওয়ালটন শুধু একটি ব্রান্ড নয়, বাংলাদেশের একটি গর্বও। পণ্য ও সেবা প্রদানের পাশাপাশি নানারকম সামাজিক কর্মসূচিও পরিচালনা করছে ওয়ালটন। ইতোমধ্যে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন কার্যক্রম দেশব্যাপী অত্যন্ত প্রশংসিত হয়েছে। এর মাধ্যমে বহুমানুষ আর্থিকভাবে লাভবান হয়েছেন। সচ্ছল হয়েছে অনেক অসহায় পরিবারের সংসার। ওয়ালটনের মতো একটি গ্লোবাল প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। ডিজিটাল ক্যাম্পেইনের সঙ্গে আমাকে যুক্ত করায় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ। আশা করি ওয়ালটনের সঙ্গে আমার এই পথচলা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে চমৎকার কিছু হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, একজনের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১০

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১১

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১২

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৩

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৪

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৫

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৬

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৭

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৮

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৯

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

২০
X