শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০৪:২৯ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের আইটি ফার্ম সফটনার্সারির সঙ্গে যুক্ত হলো ওয়াশিংটন ডিসি সরকার

সৌজন্য ছবি
সৌজন্য ছবি

বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান সফটনার্সারি (SOFTNURSERY) সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি সরকারের সঙ্গে তাদের একটি সফটওয়্যার প্রকল্পে অংশীদার হওয়ার চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি বাংলাদেশের আন্তর্জাতিক প্রযুক্তিখাতে শক্তিশালী অবস্থানের প্রতিফলন, যেখানে দেশের প্রযুক্তিগত দক্ষতার চাহিদা দিন দিন বাড়ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগে পড়াকালীন দুই তরুণ উদ্যোক্তা গড়ে তোলেন এই প্রতিষ্ঠানটি। সফটনার্সারির সিইও ফারহান মেহেদী উল্লেখ করেছেন যে তাদের লক্ষ্য শুধু প্রকল্প বাস্তবায়নের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বাংলাদেশের তরুণ প্রজন্মকে প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে ক্ষমতায়ন করা।

মেহেদী বলেন, প্রযুক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মকে ক্ষমতায়ন করা এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার ভিশন নিয়ে আমরা কাজ করছি।

সফটনার্সারির এই ধরনের আন্তর্জাতিক প্রকল্পগুলো বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখছে। সিটিও আলতাফ হোসেন বলেন, বিদেশি প্রকল্পে কাজ করার মাধ্যমে আমরা শুধু প্রযুক্তিখাতে আমাদের সক্ষমতারই পরিচয় দিচ্ছি না, বরং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করছি। রিমোট টিম নিয়ে কাজ করে দেশের বাইরে সরকারি প্রজেক্ট পাওয়াটা আমাদের জন্য গৌরবের।

এই পার্টনারশিপটি বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক ক্ষেত্রে শক্ত অবস্থান এবং দেশীয় পর্যায়ে উদ্ভাবন, উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির উদাহরণ হিসেবে কাজ করছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

ঝিনাইদহে ওসির সামনে ২ সাংবাদিকের ওপর হামলা

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনীতি নয়: ডা. জাহিদ

ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

যমুনার পানি বৃদ্ধি: আমনের বীজতলা তলিয়ে বিপাকে কৃষক

আই হ্যাভ এ প্ল্যান: লেবারের নতুন নেতা অ্যান্ডি বার্নহাম

বগুড়ায় পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ড প্রত্যাহার

কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি

১০

শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার

১১

সুব্রত বাইনের ‘সেকেন্ড ইন কমান্ড’ বাপ্পি গ্রেপ্তার

১২

আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার

১৩

ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে পা পিছলে পর্যটকের মৃত্যু

১৪

মিটফোর্ড বিতর্কের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতককে হারালেন জবি ছাত্রদল নেতা 

১৫

কক্সবাজার সৈকতে হঠাৎ আঘাত হানল টর্নেডো

১৬

কোন জার্সি পরে ফাইনালে খেলবে আর্জেন্টিনা?

১৭

টিউবওয়েলের পানি পান করে একজনের মৃত্যু, ডায়রিয়ায় আক্রান্ত অর্ধশতাধিক 

১৮

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

১৯

তাবিজের প্রলোভনে নারীকে ধর্ষণের চেষ্টা, জামায়াত নেতা গ্রেপ্তার

২০
X