কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সিভিল ইঞ্জিনিয়ারিং হারমোনি ডে ২০২৪’ উদযাপিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ২০ ডিসেম্বর ফ্যান্টাসি কিংডমে জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো ‘সিভিল ইঞ্জিনিয়ারিং হারমোনি ডে ২০২৪’। প্রায় ৮০০ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীর অংশগ্রহণে দিনব্যাপী এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস অনুষদের ডিন প্রফেসর আবুল কালাম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব সাকির হোসাইন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে যোগ দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাবেদ ওমর বেলিম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান জনাব মো. মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান ড. শিহাব উদ্দিন এবং অ্যাডমিশন, প্রমোশন এন্ড পিআর এর ডেপুটি ডিরেক্টর জনাব জাহিদ হাসান। তাদের সক্রিয় উপস্থিতি ও আন্তরিক অংশগ্রহণ অনুষ্ঠানের আকর্ষণ বহুগুণ বাড়িয়ে তোলে।

সারা দিনের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল নানা ধরনের ইভেন্ট, যা অংশগ্রহণকারীদের মনোরঞ্জন করেছে। সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট আয়োজনের মাধ্যমে দিনের পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নবীনবরণ এবং প্রবীণ বিদায় অনুষ্ঠান, যা উপস্থিত সবার মধ্যে উষ্ণ অনুভূতি সৃষ্টি করে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে এমন একটি চমৎকার আয়োজনে অংশগ্রহণকারীরা অভিভূত এবং আনন্দিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X