কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

৬৪ জেলায় ৬৪ শিক্ষার্থীকে ‘ফুল-ফ্রি স্কলারশিপ’ দেবে আইইউবিএটি

আইইউবিএটি ক্যাম্পাস। সৌজন্য ছবি
আইইউবিএটি ক্যাম্পাস। সৌজন্য ছবি

দেশের প্রতিটি জেলা থেকে একজন করে মোট ৬৪ জন শিক্ষার্থীকে ‘ফুল ফ্রি স্কলারশিপ’ দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। এই স্কলারশিপ আইইউবিএটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের নামে প্রতিষ্ঠিত ‘ফাউন্ডার মিয়ান’ স্কলারশিপের আওতায় স্প্রিং ২০২৫ সেমিস্টারে দেওয়া হবে।

এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা বিনা খরচে স্নাতক পর্যায়ে পড়ার সুযোগ পাবেন। ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত প্রকৃত অসচ্ছল শিক্ষার্থীরা এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন।

২০২৫ সালের ১০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষায় যোগ্যতা অর্জনের মাধ্যমে প্রতিটি জেলা থেকে একজন করে শিক্ষার্থীকে এই স্কলারশিপ দেওয়া করা হবে। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৮ জানুয়ারি, ২০২৫ এর মধ্যে আইইউবিএটির ওয়েবসাইট www.iubat.edu/admission থেকে অনলাইনে ভর্তি ফরম পূরণ করে ১০ জানুয়ারির পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাই করে এই স্কলারশিপ দেওয়া হবে। স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য উত্তরা মডেল টাউনের ১০ নম্বর সেক্টরের আইইউবিএটি ক্যাম্পাসে সরাসরি যোগাযোগ করা যেতে পারে বা ০১৮১০০৩০০৪১-৯ এই নাম্বারে কল করেও বিস্তারিত জানা যাবে।

আইইউবিএটিতে স্নাতক পর্যায়ে বিবিএ, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইইই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইকোনমিকস, এগ্রিকালচার, ইংলিশ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নার্সিং বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ এবং এমপিএইচসহ বিভিন্ন প্রোগ্রামে ভর্তির সুযোগ রয়েছে।

উল্লেখ্য, ১৯৯১ সালে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান আইইউবিএটি প্রতিষ্ঠা করেন। ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টরে সবুজ ও স্থায়ী ক্যাম্পাসে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা উচ্চশিক্ষার মাধ্যমে মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X