কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে চালু হলো ওয়ালটনের ফ্র্যাঞ্চাইজি শোরুম

সিলেটে ওয়ালটনের ফ্রাঞ্চাইজি শোরুম উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। ছবি : সৌজন্য
সিলেটে ওয়ালটনের ফ্রাঞ্চাইজি শোরুম উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। ছবি : সৌজন্য

সিলেট শহরের হুমায়ুন রশীদ চত্বর এলাকায় গিয়াস উদ্দীন টাওয়ারে চালু হলো দেশের সেরা ব্র্যান্ড ওয়ালটনের ফ্র্যাঞ্চাইজি শোরুম। এর মাধ্যমে সিলেটে যাত্রা শুরু করল ওয়ালটনের ফ্র্যাঞ্চাইজি বিজনেস নেটওয়ার্ক। উদ্দেশ্য, ক্রেতাদের কাছে আরও দ্রুত আন্তর্জাতিকমানের পণ্য ও সেবা পৌঁছে দেওয়া।

মঙ্গলবার (৭ জানুয়ারি) শহরের কদমতলী এলাকায় ফিতা ও কেক কেটে ওয়ালটনের নতুন ওই ফ্র্যাঞ্চাইজি শোরুম উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, এক্সিকিউটিভ ডিরেক্টর আহমেদ আসিফুর রহমান, ডেপুটি চিফ মার্কেটিং অফিসার (ডিসিএমও) জোহেব আহমেদ, ফ্রাঞ্চাইজি সেলস নেটওয়ার্কের ব্র্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ইনচার্জ মাহাবুবুল হাসান মিলটন, সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মিরাজুল হক মিনা এবং ফ্র্যাঞ্চাইজি শোরুমের স্বত্বাধিকারী প্রকৌশলী শফিকুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়ক আমিন খান বলেন, বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের আন্তর্জাতিকমানের পণ্য দেশের ঘরে ঘরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ওয়ালটনের ‘ফ্র্যাঞ্চাইজি বিজনেস নেটওয়ার্ক’। ইউরোপ-আমেরিকার উন্নত দেশগুলোতে ফ্র্যাঞ্চাইজিং ব্যবসা খুব জনপ্রিয়। আমাদের প্রত্যাশা ওয়ালটনের মাধ্যমে বাংলাদেশেও এই ব্যবসা জনপ্রিয়তা পাবে। এর মাধ্যমে খুব সহজেই উদ্যোক্তা হয়ে মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হয়। ফ্র্যাঞ্চাইজি ব্যবসায় ওয়ালটন এগিয়ে আসা একটি যুগান্তকারী উদ্যোগ।

তিনি বলেন, ওয়ালটন ফ্র্যাঞ্চাইজি শোরুমের মাধ্যমে গ্রাহকরা সেরা দামে সেরা মানের পণ্যটি সহজেই বেছে নিতে পারবেন। সিলেটে প্রথমবারের মতো শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে ব্যবসায়ে যুগান্তকারী পরিবর্তনের সূচনা করল এই সেলস নেটওয়ার্ক। এভাবেই ওয়ালটন ফ্র্যাঞ্চাইজি বিজনেস নেটওয়ার্কের মাধ্যমেও মানুষের হৃদয় জয় করবে।

ওয়ালটন ফ্র্যাঞ্চাইজি শোরুমের উদ্যোক্তা প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ওয়ালটন দেশের ইলেকট্রনিক্স খাতের সেরা ব্র্যান্ড। সিলেটে ওয়ালটনের ফ্র্যাঞ্চাইজি শোরুম চালু হওয়ায় দেশ সেরা ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যসামগ্রী স্থানীয় ক্রেতাদের কাছে এখন আরও সহজলভ্য হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

কানাডাজুড়ে ৮৫০টির বেশি দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন

টানা বৃষ্টির প্রভাবে সবজির বাজার চড়া, ব্রয়লারের দাম বৃদ্ধি

যুদ্ধে নিহত সেনাদের মরদেহ বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

ইরানের অবরোধ ভাঙার চেষ্টা, ৩ জাহাজের গতিপথে যুক্তরাষ্ট্রের বাধা

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত তীব্র, লাফিয়ে বাড়ছে তেলের দাম

নিউইয়র্কে বিশ্বকাপ ফাইনালের আগে ‘রেড অ্যালার্ট’ জারি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

শপিংমলের রেলিং থেকে পড়ে একজনের মৃত্যু

দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

১০

দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৬৬ বিলিয়নে

১১

ইরানের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত বেড়ে ৭

১২

আর্জেন্টিনার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ

১৩

বিশ্বকাপ ফাইনালে পরা পেলের জার্সি বিক্রি ৬০ কোটি টাকায়

১৪

ভুয়া আয়কর কর্মকর্তাকে ৬ মাসের কারাদণ্ড

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

ভারতের বান্দা / পৃথিবীর সবচেয়ে উষ্ণ শহরে জীবন কেমন

১৮

শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

১৯

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

২০
X