কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৭:২৪ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

শমী কায়সারের ব্যাংকের সব ধরনের হিসাব তলব

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সার। ছবি : সংগৃহীত
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সার। ছবি : সংগৃহীত

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারের ঋণ, আমানতসহ সব ধরনের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ। আমদানি, রপ্তানির তথ্য থাকলে তাও চাওয়া হয়েছে। আগামী রোববারের মধ্যে যাবতীয় তথ্য পাঠাতে হবে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ব্যাংকগুলোতে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, আপনাদের শাখায় শমী কায়সারের নামে পরিচালিত সব ধরনের হিসাবের হিসাব বিবরণী ও হিসাবের তথ্য, যাবতীয় কাগজপত্রসহ হিসাবগুলোর তালিকা, হিসাব খোলার ফরমসহ সব তথ্য বিএফআইইউতে পাঠাতে হবে। একই সঙ্গে কেওয়াইসি প্রোফাইল ফরম, টিপি ও তদসংশ্লিষ্ট দলিলাদি, ঋণ হিসাবগুলোর মঞ্জুরিপত্র, লকার হিসাব, আমদানি-রপ্তানিসংক্রান্ত তথ্যাদি ডকুমেন্টসের সফট কপি আগামী ১২ জানুয়ারি মধ্যে মানিলন্ডারিং প্রতিরোধ বিভাগে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

চিঠিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রেরণে ব্যর্থ হলে ওই শাখায় হিসাব নেই বলে বিবেচিত হবে। এক্ষেত্রে পরবর্তী সময়ে কোনো অসামঞ্জস্যতা পরিলক্ষিত হলে শাখাকেই এর দায়ভার গ্রহণ করতে হবে বলেও উল্লেখ করা হয়।

চিঠিতে শমী কায়সারের পারিবারিক তথ্য, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর উল্লেখ করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১০

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১১

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১২

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১৩

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

১৪

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১৫

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১৬

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১৭

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১৮

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১৯

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

২০
X