কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

তেজগাঁও শোরুম থেকে প্রি-বুক করা রয়্যাল এনফিল্ডের হস্তান্তর শুরু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার তেজগাঁও ফ্ল্যাগশিপ শোরুম থেকে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল প্রি বুকিং দেওয়া ক্রেতাদের হাতে মোটরসাইকেলগুলো হস্তান্তর শুরু করেছে ইফাদ মোটরস লিমিটেড।

রোববার (১২ জানুয়ারি) থেকে গ্রাহকদের পছন্দের মোটরসাইকেল বুঝিয়ে দেওয়ার বিষয়টি ইফাদ মোটরসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২০২৩ সালে বাংলাদেশে প্রথম রয়্যাল এনফিল্ডের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করে ইফাদ মোটরস লিমিটেড। ওই বছরের ২১ অক্টোবর ঢাকার তেজগাঁওয়ে তাদের ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন করে, যা এশিয়ার সবচেয়ে বড় রয়্যাল এনফিল্ড শোরুম। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে পুরনো মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড ইফাদ মোটরস লিমিটেডের হাত ধরে বাংলাদেশে যাত্রা শুরু করে।

এ ছাড়া গত বছরের ২২ অক্টোবর থেকেই রয়্যাল এনফিল্ড তাদের আইকনিক মোটরসাইকেলগুলোর প্রি-বুকিং নেওয়া শুরু করে। প্রি-বুকিংয়েও অবিশ্বাস্য সাড়া দেখা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোটরসাইকেলপ্রেমীরা শোরুমে এসে অনেক লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে প্রি-বুকিং করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের জানুয়ারির মধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়্যাল এনফিল্ড তাদের ৯টি এক্সক্লুসিভ ডিলার শোরুম চালু করবে। এই শোরুমগুলো থেকেও মোটরসাইকেলের ডেলিভারি শুরু হবে। পাশাপাশি ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে সারা দেশে আরও এক্সক্লুসিভ ডিলার পয়েন্ট উদ্বোধন করা হবে।

নতুন বছরের শুরুতেই রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল ডেলিভারির এ খবরটি ক্রেতাদের জন্য অপার আনন্দ এবং উচ্ছ্বাসের মুহূর্ত নিয়ে এসেছে। বহু প্রতীক্ষার পর তাদের স্বপ্নের এই আইকনিক মোটরসাইকেলটি পেয়ে এবং চালিয়ে তারা নিজেদের অত্যন্ত সৌভাগ্যবান মনে করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

আজকের নামাজের সময়সূচি

১১

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১২

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৩

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৪

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৫

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৬

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৭

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৮

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৯

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

২০
X