কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৬:৪৬ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশে আসছে মিলিটারি রঙে নতুন র‌য়্যাল এনফিল্ড, দাম জেনে নিন

রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। ছবি : সংগৃহীত
রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। ছবি : সংগৃহীত

বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ডের নাম শোনেননি এমন মানুষ হয়তো খুব কমই আছেন। যে কোনো মোটরসাইকেলপ্রেমীর কাছেই রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল স্বপ্নের মতো। এটি এমন এক ব্র্যান্ড যা মোটরসাইকেলপ্রেমীদের কাছে তো বটেই, ছড়িয়ে গেছে পুরো পৃথিবীতেই। এই অভিজ্ঞ মোটরসাইকেল প্রতিষ্ঠান এখনো তৈরি করে যাচ্ছে নতুন নতুন মোটরবাইক।

আগামী ১ সেপ্টেম্বর নতুন রূপে বাজারে আসে রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০। এবার এতে যোগ হয়েছে নতুন ইঞ্জিন। দুই চাকা আরও চকচকে করে তুলতে নতুন কালার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছর দুই কালারে পাওয়া যাবে রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০। একটি মিলিটারি সিলভার ব্ল্যাক এবং অপরটি মিলিটারি সিলভার রেড। ফলে মোটরসাইকেলের দাম বেড়েছে ৬ হাজার রুপি। এতে দুই ভ্যারিয়েন্টের দর দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার রুপি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৩৭ হাজার ৫০১ টাকা।

বরাবরের চেয়ে এবার রয়্যাল এনফিল্ড বুলেটের ভিজ্যুয়াল আরও আকর্ষণীয় করা হয়েছে। নতুন সিলভার স্ট্রাইপ একে নান্দনিক করে তুলেছে। বুলেটের রঙিন ধাঁচ আগের চেয়ে অধিক ফুটে উঠবে। তবে রঙের সঙ্গে হার্ডওয়্যার ও ইঞ্জিনে পরিবর্তন আনা হয়নি। ৩৫০ সিসি ইঞ্জিনই রয়েছে। এ থেকে সর্বোচ্চ ২০ দশমিক ২ হর্সপাওয়ার এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন হয়। সঙ্গে ৫ স্পিড গিয়ারবক্স আছে।

বাইকের সামনে রয়েছে টেলিস্কপিক ফর্ক এবং পেছনে শক সাসপেনশন। ডিস্ক ও ড্রাম ব্রেকের সংমিশ্রণ আছে। রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস। মোটরসাইকেলের সামনের চাকা ১৯ ইঞ্চি এবং পেছনের চাকা ১৮ ইঞ্চি।

বুলেট ছাড়া একাধিক নতুন বাইক এনেছে রয়্যাল এনফিল্ড। যেমন- শটগান ৬৫০, হিমালয়ান ৪৫০ এবং মিটিওর ও হান্টারের নতুন কালার ভ্যারিয়েন্ট। এছাড়া আগামী দিনে আরও অনেক মোটরসাইকেল আনতে চলেছে কোম্পানিটি।

এদিকে চলতি বছরের মে মাসে বাংলাদেশের বাজারে আসছে রয়্যাল এনফিল্ড ৩৫০ মোটরসাইকেল। স্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইফাদ মোটরস আগামী জুলাই মাসে রয়্যাল এনফিল্ডের চারটি মডেল বিক্রি শুরু করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১০

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১১

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১২

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৩

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৪

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৫

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৬

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৭

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৮

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৯

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

২০
X