কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৫:৩৬ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

টেবিল টেনিসের দুই তারকা খেলোয়াড়ের পাশে নাভানা ফার্মা

ডা. সাইদ আহমেদের সঙ্গে টেবিল টেনিস খেলোয়াড় জাভেদ ও রামহিম। ছবি: সংগৃহীত
ডা. সাইদ আহমেদের সঙ্গে টেবিল টেনিস খেলোয়াড় জাভেদ ও রামহিম। ছবি: সংগৃহীত

জাতীয় টেবিল টেনিস দলের তারকা খেলোয়াড় রামহিম লিয়ান বম ও জাভেদ আহমেদের পাশে দাঁড়িয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি। আগামী দুই বছরের জন্য খেলোয়াড়দ্বয়ের সঙ্গে চুক্তিবন্ধ হয়েছে ওষুধ কোম্পানিটি।

সম্প্রতি প্রতিষ্ঠানটির ঢাকাস্থ করপোরেট অফিসে এ সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে নাভানা ফার্মার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ডা. সাঈদ আহমেদ বলেন, মাসিক ভাতা প্রদানের চুক্তি হলেও তাদের খেলার মানোন্নয়নে উন্নত প্রশিক্ষণসহ প্রয়োজনীয় অন্যান্য বিষয়ের জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করব।

তিনি আরও বলেন, এখানে প্রতিভার কোনো অভাব নেই। প্রয়োজন শুধু উপযুক্ত অবকাঠামো এবং আর্থিক সহযোগিতা। এভাবে অন্যান্য করপোরেটরা এগিয়ে এলে এ খেলা থেকে আন্তর্জাতিক অঙ্গনেও ভালো কিছু করা সম্ভব।

পুরুষ এককের র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা রামহিম ও চারে থাকা জাভেদ চুক্তি শেষে সংবাদ মাধ্যমকে বলেন, এভাবে টেবিল টেনিস খেলোয়াড়দের সহযোগিতা করতে আগে কোনো প্রতিষ্ঠান চুক্তি করেনি। কিন্তু এই প্রতিষ্ঠান আমাদের নিয়ে আগ্রহ দেখিয়েছে। দু-বছরের জন্য মাসিক ভাতা প্রদানের চুক্তিও হয়েছে। খেলার মানোন্নয়নে সব রকমের সহযোগিতার আশ্বাস মিলেছে। প্রয়োজনে চাকরির প্রতিশ্রুতি দিয়েছে। আমরা এমন পৃষ্ঠপোষক পেয়ে অনেক খুশি। নাভানা ফার্মার প্রতি আমরা কৃতজ্ঞ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

১০

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

১১

তবে কি আজ নেইমারের দিন?

১২

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

১৩

বিশ্বকাপে ইরানকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৪

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১৫

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১৬

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১৭

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১৮

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১৯

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

২০
X