স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ব চ্যাম্পিয়নশিপ বাছাই খেলতে নেপালে বাংলাদেশ টিটি দল

বাংলাদেশ টেবিল টেনিস দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ টেবিল টেনিস দল। ছবি : সংগৃহীত

বিশ্বমঞ্চে জায়গা করে নিতে ঐতিহাসিক অভিযানে নামল বাংলাদেশ টেবিল টেনিস দল। ২০২৬ সালের ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের দলগত পর্বে জায়গা পেতে দক্ষিণ এশীয় বাছাইপর্বে অংশ নিতে সোমবার (২৮ জুলাই) নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছেছে জাতীয় পুরুষ ও নারী টিটি দল।

আগামী ৩০ ও ৩১ জুলাই কাঠমান্ডুর জাতীয় টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা, যা আয়োজিত হচ্ছে অল নেপাল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায়। মূল লক্ষ্য—লন্ডনে ২০২৬ সালের ২৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন।

পুরুষ দলকে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ কোচ সৈয়দ মাহমুদুজ্জামান শাহেদ। দলে আছেন দেশের শীর্ষ চার র‍্যাংকধারী খেলোয়াড়—রামহিম লিয়ন বম, মুহতাসিন আহমেদ হৃদয়, ইমরুল কায়েস ইমন,জাভেদ আহমেদ

নারী দলে রয়েছেন-সাদিয়া রহমান মৌ, সোনাম সুলতানা সোমা, খই খই সাই মারমা, ঐশী রহমান

দলের ম্যানেজার হিসেবে রয়েছেন ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য ও আইটিটিএফ-এর লেভেল ২ কোচ মাঈনুল ইসলাম চিশতী। এছাড়া বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ. এম. মাকসুদ আহমেদ সনেট সরাসরি দলের সঙ্গে থেকে খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছেন।

এবারের বাছাইপর্বে অংশ নিচ্ছে নেপাল, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও মালদ্বীপ। ভারত পাঠিয়েছে ১০ জন করে খেলোয়াড়, অন্য দলগুলো অংশ নিয়েছে ৮ জন করে। তবে শেষ মুহূর্তে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান ও ভুটান।

এই বাছাইপর্ব থেকেই নির্ধারিত হবে কোন দল ২০২৬ সালের আসরে সরাসরি খেলার সুযোগ পাবে। বিশ্বজুড়ে মোট ৬৪টি পুরুষ ও ৬৪টি নারী দল অংশ নেবে আসন্ন চ্যাম্পিয়নশিপে। আঞ্চলিক প্রতিযোগিতার বিজয়ীরাই মূল পর্বে জায়গা পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X