স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ফেডারেশন কাপে দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন সেনাবাহিনী

ফেডারেশন কাপে পুরুষদের দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন সেনাবাহিনী। ছবি: সংগৃহীত
ফেডারেশন কাপে পুরুষদের দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন সেনাবাহিনী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন আয়োজিত ফেডারেশন কাপে পুরুষদের দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনী দল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আনসারকে সরাসরি ৩-০ গেমে পরাজিত করেছে। যদিও সেনাবাহিনীর মেয়েরা ২-৩ সেটে পরাজিত হয় শক্তিশালী আনসার মহিলা টেবিল টেনিস দলের কাছে।

টেবিল টেনিসের দলগত খেলায় আনসার এবং সেনাবাহিনীর এই দ্বৈরথ প্রায় এক দশকের। ১৯৮৫ সাল থেকে বাংলাদেশ আনসার এবং ২০১৪ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী টেবিল টেনিসের জাতীয় আসরগুলোতে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করে আসছে।

সেনাবাহিনী পুরুষ দলের খেলায় রামহিম ১১-৭, ১১-৭, ১১-৬ পয়েন্টে ৩-০ সেটে আনসারের জাভেদকে, মুহতাসিন আহমেদ হৃদয় ১১-৮, ১১-৪, ১১-১৩ এবং ১১-৭ পয়েন্টে ৩-১ সেটে সজীবকে এবং ইমন ১১-৬, ৭-১১, ১১-৭, ১১-৯ পয়েন্টে ৩-১ সেটে অন্তু হোসেন জয়কে পরাজিত করে শিরোপা জয় করেন।

মহিলাদের দলগত খেলায় আনসারের সাদিয়া মৌ ৩-১ সেটে খই খই সাই মারমা এবং সোমা ঐশীকে ৩-০ সেটে পরাজিত করে শুরুতে এগিয়ে যায়। ৩য় সেটে সেনাবাহিনীর রেশমী ৩-২ সেটে সিগমাকে পরাজিত করে খেলায় ফিরে আসে। ৪র্থ গেমে সেনাবাহিনীর খই খই আনসারের সোমাকে সরাসরি ৩-০ সেটে পরাজিত করলে ম্যাচ গড়ায় ডিসাইডিং সেটে। ৫ম সেটে মৌ সেনাবাহিনীর ঐশী রহমানকে ৩-১ সেটে পরাজিত করে আনসারের জয় নিশ্চিত করেন।

উল্লেখ্য সর্বশেষ ফেডারেশন কাপ অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১০

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৩

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৪

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৫

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৬

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৭

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৮

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৯

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

২০
X