কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নবজাতক ও শিশু রোগ বিষয়ক বৈজ্ঞানিক ওয়ার্কশপ অনুষ্ঠিত

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক ও শিশু রোগ বিষয়ক বৈজ্ঞানিক ওয়ার্কশপ অনুষ্ঠিত। ছবি : সৌজন্য
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক ও শিশু রোগ বিষয়ক বৈজ্ঞানিক ওয়ার্কশপ অনুষ্ঠিত। ছবি : সৌজন্য

রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও পেডিয়াট্রিক অ্যান্ড নিউনেট্যাল ক্রিটিক্যাল কেয়ার লার্নিং গ্রুপের যৌথ আয়োজনে এক বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে আয়োজিত দিনব্যাপী এই কর্মশালায় সারা দেশের প্রায় অর্ধশত নবজাতক ও শিশুরোগ বিভাগে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা চিকিৎসকদের নবজাতক ও শিশুরোগের জটিল ও মুমূর্ষুদের আধুনিক চিকিৎসায় করণীয় বিষয় নিয়ে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপের ফলে সদ্য ভূমিষ্ঠ হওয়া অপরিপক্ব শিশু, ডায়াবেটি ও উচ্চ রক্তচাপে আক্রান্ত মায়েদের শিশুসহ ঝুঁকিপূর্ণ নবজাতক ও শিশুরা সারা দেশে এই ট্রেনিংপ্রাপ্ত চিকিৎসকদের মাধ্যমে তাৎক্ষণিক জীবন রক্ষাকারী চিকিৎসা পাবে এবং সামগ্রিকভাবে দেশের শিশুমৃত্যুর হার আরও কমে যাবে বলে আশা করা যাচ্ছে।

দেশের স্বনামধন্য নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ও ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চিফ কনসালট্যান্ট অধ্যাপক ডা. মো. মনির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মশালায় প্রশিক্ষণ দেন অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান, অধ্যাপক ডা. মাহফুজা শিরীণ, অধ্যাপক ডাক্তার নুরুল আক্তার হাসান বিপুল এবং অধ্যাপক ডা. মো. আবদুল্লাহ আল মামুনসহ দেশ বরেণ্য ৯ শিশু বিশেষজ্ঞ।

ওয়ার্কশপে সমাপনী বক্তব্য দেন ও সারা দেশ থেকে আসা শিশুরোগ চিকিৎসকদের ‘সার্টিফিকেট অব অ্যাটেনডেন্স’ প্রদান করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১০

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১১

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১২

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৩

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৪

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৬

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৭

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৮

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৯

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

২০
X