রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নবজাতকের মৃত্যু, সেই বন্ধন হাসপাতালের কার্যক্রমে স্থগিতাদেশ

বন্ধন হাসপাতাল, সাতক্ষীরা। ছবি : কালবেলা
বন্ধন হাসপাতাল, সাতক্ষীরা। ছবি : কালবেলা

সাতক্ষীরায় যথাযথ চিকিৎসা না পেয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ প্রমাণিত হওয়ায় বন্ধন নামে একটি হাসপাতালের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন। হাসপাতালটি সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরে অবস্থিত।

মঙ্গলবার (২৪ জুন) এমন খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জনের গত ১৬ জুন স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়, নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত কমিটি গত ৪ জুন সকালে হাসপাতালটিতে সরেজমিনে পরিদর্শন ও তদন্ত করেন।

তদন্তে জানা যায়, মনিরা পারভীন নামের এক প্রসূতি গত ২৫ মে বিকালে ৪টায় ভর্তি হন। কিন্তু প্রসবের সময় হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক উপস্থিত না থাকায় নবজাতকর মৃত্যু হয়।

তদন্ত প্রতিবেদনে শিশুটির মৃত্যুর কারণ হিসেবে প্রসবে দীর্ঘ বিলম্ব ও বাধাজনিত শ্বাসরোধের কথা উল্লেখ করা হয়। বিষয়টি গণমাধ্যমে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে তাৎক্ষণিক তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করা হয়।

সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, ‘আপনার (হাসপাতাল কর্তৃপক্ষের) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালের কার্যক্রম বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। ব্যর্থতায় আইনানুগ ব্যবস্থা নেওয়ারও কথা উল্লেখ করা হয়।

চিঠির অনুলিপি মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, পরিচালক (স্বাস্থ্য) খুলনা বিভাগ, জেলা প্রশাসক সাতক্ষীরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়।

এমন পরিস্থিতিতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে লাইসেন্স ও চিকিৎসকবিহীন হাসপাতালগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১০

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১১

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১২

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৩

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৪

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৫

ব্রাজিলের সামনে এবার মিসর

১৬

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৭

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৮

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১৯

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

২০
X