বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় মসজিদের কাছে পড়ে থাকা ব্যাগ খুলে তাজ্জব মুসল্লি

মালয়েশিয়ার একটি মসজিদ। ভিন্ন ঘটনার ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার একটি মসজিদ। ভিন্ন ঘটনার ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় একটি মসজিদের কাছে পড়েছিল প্লাস্টিক ব্যাগটি। অনেকেই সেটি ময়লা-আবর্জনা ভেবে এড়িয়ে যাচ্ছিলেন। কিন্তু ব্যাগে নাড়াচড়া দেখে সেটি খুলতেই সবাই অবাক।

সংবাদমাধ্যম মালয়-মেইলের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৭ জুন) রাতে কুয়ালা সেলাঙ্গরের কাম্পুং আপি-আপিতে একটি মসজিদের কাছে রাস্তার ধারে প্লাস্টিকের ব্যাগ পাওয়া যায়। সেটিতে মোড়ানো একটি নবজাতক শিশুকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

কুয়ালা সেলাঙ্গরের পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট আজাহারউদ্দিন তাজুদিন জানান, রাত ৯টা ১১ মিনিটের দিকে সুঙ্গাই বুলোহ হাসপাতাল পুলিশকে এই উদ্ধারের খবর দেয়।

তিনি আজ এক বিবৃতিতে বলেন, প্রাথমিক অনুসন্ধান অনুসারে শিশুটিকে পূর্ণ সুস্থ এবং স্থিতিশীল অবস্থায় উদ্ধার করা হয়। ওই সময় তার ওজন ছিল ২ কেজি ১৩৫ গ্রাম। ধারণা করা হচ্ছে, তার বয়স এক সপ্তাহেরও কম। শিশুটির নাভির সঙ্গে এখনও মায়ের কর্ডের বাড়তি অংশ সংযুক্ত রয়েছে।

আরও জানা গেছে, এক পথচারী শিশুটির খোঁজ পান। পরে লোকজন জড়ো হয়ে তাকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য তানজং কারাং হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়।

এ ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। মালয়েশিয়ার দণ্ডবিধির ৩১৭ ধারার অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে। দোষীকে গ্রেপ্তার সম্ভব হলে শিশুকে পরিত্যাগের জন্য তার কঠোর শাস্তি হতে পারে।

মামলার তদন্তে জনসাধারণের সহযোগিতা চেয়েছে পুলিশ। কারও কাছে কোনো তথ্য থাকলে নিকটতম থানায় আসতে অথবা তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর সিটি মাজলিয়াহ আজিজির সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে তারা।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X