কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ০৫:০৬ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা বিভাগীয় উন্মুক্ত কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স্মার্ট স্পোর্টস একাডেমি

ঢাকা বিভাগীয় উন্মুক্ত কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স্মার্ট স্পোর্টস একাডেমি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ঢাকা বিভাগীয় উন্মুক্ত কারাতে প্রতিযোগিতা ২০২৫-এ সর্বমোট ৩৫টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজধানীর আগারগাঁওয়ের ‘স্মার্ট স্পোর্টস একাডেমি’র সদস্যরা।

সম্প্রতি নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত কারাতে প্রতিযোগিতার আয়োজন করেছিল বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টার। বাংলাদেশ সিতো-রিউ কারাতে ফেডারেশন’র সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা প্রদান করে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল এবং কারিগরি সহায়তায় ছিল এসডব্লিউকেএফ বাংলাদেশ।

এই প্রতিযোগিতায় ঢাকা বিভাগের ১২টি দলের ১৫০ জন খেলোয়াড় অংশ নেন। তাদের মধ্যে সর্বোচ্চ ৯টি স্বর্ণপদক, ১৫টি রৌপ্যপদক এবং ৯টি তাম্রপদকসহ সর্বমোট ৩৫টি পদক অর্জন করে বিভাগীয় এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন স্মার্ট স্পোর্টস একাডেমির কারাতে দলের সদস্যরা। বাংলাদেশে জাপানের সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ‘সনি-স্মার্ট’র একটি অঙ্গ প্রতিষ্ঠান স্মার্ট স্পোর্টস একাডেমি।

বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টারের ওস্তাদ নাজমুল হাসানের সভাপতিত্বে কারাতে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় খেতাব প্রাপ্ত করোনা-যোদ্ধা মাকসুদ আলম খন্দকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিতো-রিউ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক সিহান মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, স্মার্ট স্পোর্টস একাডেমির প্রধান প্রশিক্ষক সাবেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত খেলোয়ার কোচ মোহাম্মদ রেহানউদ্দিন ও সহকারি প্রশিক্ষক সাবেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খেলোয়ার মো. শাহজাহান এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট) এর উপ-মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং জনাব আজাদ রহমান।

সমাপনী পর্বে আনন্দ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অতিথিরা বিজয়ী স্মার্ট স্পোর্টস একাডেমি টিমের হাতে পদক ও ট্রফি হস্তান্তর করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X