ইকবাল কবীর রনজু, চাটমোহর (পাবনা)
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১০:২২ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

যে গ্রামে শত বছর ধরে টিকে আছে শাঁখারি শিল্প

চাটমোহরের ডেফলচড়া গ্রামে শাখা তৈরির কাজ করছেন এক কারিগর। ছবি : কালবেলা
চাটমোহরের ডেফলচড়া গ্রামে শাখা তৈরির কাজ করছেন এক কারিগর। ছবি : কালবেলা

গ্রামটির নাম ডেফলচড়া। পাবনার চাটমোহর পৌর সদর থেকে প্রায় ১০-১২ কিলোমিটার উত্তরে অবস্থিত হান্ডিয়াল ইউনিয়নের এ গ্রামে শত শত বছর ধরে বসবাস করে আসছেন শাঁখারিরা। প্রায় ৩৫টি শাঁখারি পরিবার বাস করেন ডেফলচড়া গ্রামে। এর মধ্যে ২০-২২টি পরিবার শাখা শিল্পের ওপর নির্ভরশীল।

হিন্দু বিবাহিত নারীরা হাতে যে শাখা পরিধান করেন, সেই শাখা তৈরিই এ গ্রামের শাঁখারিদের প্রধান পেশা। শাখা তৈরি ও বিক্রি করেই চলে তাদের জীবন-জীবিকা।

হিন্দু সম্প্রদায়ের বিয়ের অন্যতম অনুষঙ্গ শাখা। বিয়ের দিন থেকে স্বামীর মৃত্যুর দিন পর্যন্ত হিন্দু নারীরা শাখা পরিধান করেন। এটি তাদের সধবার প্রকাশ। পুরুষের পাশাপাশি এ গ্রামের নারীরাও করেন শাখা তৈরির কাজ।

নাটোর, খুলনাসহ দেশের বিভিন্ন স্থান থেকে কাটা শাখা কিনে এনে পরিষ্কার করে কেটে ছেঁটে পুডিং করেন। এরপর ঘষে ডিজাইন ও ফিনিশিংয়ের কাজ করে বিক্রির উপযোগী করেন। পুরুষরা গ্রামে গ্রামে ফেরি করে বিক্রি করেন শাখা।

সরেজমিন ডেফলচড়া শাঁখারিপাড়ায় গেলে চোখে পড়ে বাড়িতে বাড়িতে চলছে শাখা তৈরির কাজ। সেখানেই কথা হয় তাদের সঙ্গে। সরোজ সেন নামের এক শাঁখারি জানান, খুলনা থেকে কাটা শাখা কিনে এনে পরিষ্কার করে কেটে ছেঁটে ডিজাইন করে গ্রামগঞ্জে বিক্রি করেন তারা। এটি তাদের পৈতৃক পেশা। ডিজাইন ও মানের উপর নির্ভর করে শাখার দাম। কম দামের প্রতি জোড়া শাখা ২০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয় বলে জানান তিনি।

বাসুদেব নামক আরেক এক শাঁখারি জানান, শত শত বছর তাদের পূর্ব পুরুষরা শাখা তৈরির কাজ করেছেন। এখনো এ পেশা আঁকড়ে ধরে আছেন তারা। ভারত থেকে বিভিন্ন মাধ্যমে আসা কাটা শাখা সংগ্রহ করে বিভিন্ন প্রক্রিয়া শেষে পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া ও এর আশপাশের এলাকায় ফেরি করে শাখা বিক্রি করেন তারা। প্রতি জোড়া শাখা ৪ থেকে ৫০০ টাকায় বিক্রি করেন তিনি। এ ব্যবসায় এখন সুবিধা করতে পারছেন না তারা। কোনোমতে দিনাতিপাত করতে হচ্ছে।

অন্যান্য শাঁখারিরা জানান, শাখা শিল্পের উপকরণের দাম বাড়লেও সেই তুলনায় বাড়েনি শাখার দাম। তাই কাঙ্ক্ষিত লাভ করতে পারছেন না তারা। ভালো মান ও ডিজাইনের প্রতি জোড়া শাখা ১ হাজার ২০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। এ ব্যবসায় অনেক পুঁজি প্রয়োজন হয়, যা অনেক দরিদ্র শাঁখারির নেই। তাই কেউ কেউ এ ব্যবসা ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, অন্য পেশায়। ডেফলচড়ার শাঁখারিদের সন্তানদের অধিকাংশই এখন আর এ পেশায় আসছেন না।

স্থানীয় ইউপি সদস্য রওশন আলী কালবেলা জানান, অধিকাংশ শাঁখারি পরিবারই ব্যবসায় সুবিধা করতে পারছে না। নানা প্রতিকূলতার মধ্যেও শত শত বছর সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসা শাঁখারিরা এখন জীবন-জীবিকা চালাতে হিমশিম খাচ্ছেন। আর্থিক দীনতার মধ্যেও এ ঐতিহ্য টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১০

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১১

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১২

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৩

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৪

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৫

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৭

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৮

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৯

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

২০
X