কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মেরা পিক পর্বত অভিযানে ইবিএলের ৫ সদস্য

মেরা পিক পর্বত অভিযানে অংশ নিচ্ছেন ইবিএলের ৫ সদস্য। ছবি : সংগৃহীত
মেরা পিক পর্বত অভিযানে অংশ নিচ্ছেন ইবিএলের ৫ সদস্য। ছবি : সংগৃহীত

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর পাঁচ সদস্যের একটি দল ‘বিয়ন্ড লিমিটস : ইবিএল কনকারিং মেরা পিক’ শীর্ষক ব্যাংকের উদ্যোগের আওতায় নেপালের মেরা পিক অভিযানে অংশ নিচ্ছে।

শনিবার (৫ এপ্রিল) ইবিএলের এ দলটি ঢাকা থেকে নেপালের উদ্দেশে রওনা দেবে।

অভিযান দলের প্রতি শুভেচ্ছা জানিয়ে ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার বলেন, ‘ইবিএলে আমরা শুধু ব্যাংকিংয়ে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সীমা অতিক্রমে বিশ্বাস করি। এই অভিযান আমাদের কর্মীদের সাহস, নিষ্ঠা ও দুঃসাহসিক চেতনার প্রতিফলন। তাদের এই যাত্রায় আমরা অত্যন্ত গর্বিত এবং সফলতা কামনা করি।’

অভিযান দলে রয়েছেন সামজিদ আল আসাদ, মনাফ হুসাইন, সাদিক আহমেদ চৌধুরী, লিংকন রেমন্ড কস্তা এবং মো. ইমরান হোসেন—যারা সবাই উচ্চমাত্রার পর্বতারোহণের কঠিন পরিবেশ মোকাবিলায় কঠোর প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এই শৃঙ্গ জয়ের মাধ্যমে তারা সহকর্মী ও দেশব্যাপী অ্যাডভেঞ্চারপ্রেমীদের অনুপ্রাণিত করতে চান।

কর্মীদের সম্পৃক্ততা, সুস্থতা এবং ব্যতিক্রমী অভিজ্ঞতা সৃষ্টিতে অঙ্গীকারবদ্ধ ইবিএলের এই উদ্যোগ ‘বিয়ন্ড লিমিটস : ইবিএল কনকারিং মেরা পিক’ ব্যক্তিগত ও পেশাগত বিকাশের প্রতি ব্যাংকের প্রতিশ্রুতিকে তুলে ধরে। এ অভিযান ইবিএলের মূল মূল্যবোধ—নেতৃত্ব, অধ্যবসায় ও উৎকর্ষ সাধনের প্রতীক।

৬ হাজার ৪৭৬ মিটার উচ্চতার মেরা পিক পর্বতারোহীদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য, যা অভিযাত্রীদের সহনশীলতা ও দৃঢ় মনোবলের পরীক্ষা নেওয়ার দুর্লভ সুযোগ দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X