কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড পেল স্কয়ার ফার্মা

হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের’ অনুষ্ঠানে পুরস্কার প্রদান। ছবি : সৌজন্য
হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের’ অনুষ্ঠানে পুরস্কার প্রদান। ছবি : সৌজন্য

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এ লোকাল ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের’ উদ্বোধনী অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন এবং উদ্ভাবনে অসামান্য অবদান রাখায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে এই পুরস্কার প্রদান করেছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস-এর পরিচালক এরিক এস চৌধুরী প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন।

১৯৫৮ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ছয় দশকের বেশি সময় ধরে দেশীয় বাজার ছাড়াও আন্তর্জাতিক বাজারেও সক্রিয় ভূমিকা পালন করে চলেছে। বর্তমানে ৪০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রযুক্তি খাতে বিনিয়োগ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ জনবল তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে অপারেশনাল প্রবৃদ্ধি অর্জন করছে এবং দেশের অর্থনীতিতে কার্যকর ভূমিকা রেখে চলেছে। এছাড়াও বিশ্বব্যাপী সম্প্রসারণের অংশ হিসেবে এবং বিশ্বজুড়ে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা বিষয়ক সমাধান প্রদানের প্রতিশ্রুতি জোরদার করতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়াতেও তাদের উপস্থিতি নিশ্চিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১১

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১২

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৩

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৪

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৫

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৬

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৭

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৮

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৯

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

২০
X