কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

অটোমোটিভ আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর হিসেবে রক এনার্জিকে নিয়োগ ক্যাস্ট্রলের

বাংলাদেশের বাজারে ক্যাস্ট্রলের এক্সক্লুসিভ আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর হিসেবে রক এনার্জি লিমিটেডকে নিয়োগ। সৌজন্য ছবি
বাংলাদেশের বাজারে ক্যাস্ট্রলের এক্সক্লুসিভ আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর হিসেবে রক এনার্জি লিমিটেডকে নিয়োগ। সৌজন্য ছবি

ক্যাস্ট্রল পৃথিবীর অন্যতম শীর্ষস্থানীয় লুব্রিক্যান্ট ব্র্যান্ডগুলোর একটি। এই ব্র্যান্ডটি বাংলাদেশের বাজারে তাদের এক্সক্লুসিভ আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর হিসেবে রক এনার্জি লিমিটেডকে নিয়োগ দিয়েছে। এর ফলে বাংলাদেশে ক্যাস্ট্রলের পণ্য আরও বেশি সহজলভ্য হয়ে উঠবে।

বাংলাদেশের বাজারে ক্যাস্ট্রলের উপস্থিতি ২০০১ সাল থেকে। এতগুলো বছরে ব্র্যান্ডটি গ্রাহকদের মনে একটি শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছে। রক এনার্জির সঙ্গে এই মেলবন্ধনটিকে একটি জরুরি পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্টরা গণ্য করছেন। বাংলাদেশের একটি অগ্রগামী ব্যবসা প্রতিষ্ঠানের অংশ রক এনার্জির বাংলাদেশের তেল এবং গ্যাসের ব্যবসাক্ষেত্রে প্রায় তিন দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।

এ ব্যাপারে ক্যাস্ট্রল সাউথ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট কেদার লেলে বলেন, ‘রক এনার্জির সঙ্গে আমরা ক্যাস্ট্রলের ডিরেক্ট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্র আরও বড় করতে চাই। এতে করে গ্রাহকদের সঙ্গে আমাদের যোগাযোগ অনেক বেশি বাড়বে। ক্যাস্ট্রল ব্র্যান্ডটি বাংলাদেশে আরও বেশি বড় হয়ে উঠবে।’

তিনি আরও বলেন, ‘এই পার্টনারশিপটি ২০২৫ সালে আমাদের আরও ভালো কাস্টমার সার্ভিস দেওয়ার সক্ষমতা বাড়াবে। এছাড়া লোকাল মার্কেটিং-এর সুযোগটা আরও বড় করে তুলবে বলে আমরা আশাবাদী।’

রক এনার্জি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তানজিম চৌধুরী বলেন, ‘ক্যাস্ট্রলের সঙ্গে সংযুক্ত হতে পেরে আমরা গর্বিত। এই ব্র্যান্ডটি পৃথিবীর অন্যতম বিশ্বস্ত লুব্রিক্যান্ট ব্র্যান্ড। এই সংযুক্তির মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের আরও প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এনে দিতে পারব। এছাড়া এনার্জি ভ্যালু চেইনে আমাদের অবস্থান আরও শক্তিশালী হবে।’

রক এনার্জি বাংলাদেশের রিটেইল আফটারমার্কেটে ক্যাস্ট্রলের ডিস্ট্রিবিউশন বাড়াবে। এছাড়া দেশজুড়ে ক্যাস্ট্রল ব্র্যান্ডেড ওয়ার্কশপ গড়ে তুলবে।

ক্যাস্ট্রল এবং রক এনার্জির এই মেলবন্ধন নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে। এছাড়া ক্যাস্ট্রলের উচ্চ ক্ষমতাসম্পন্ন পণ্যগুলো এবার গ্রাহকদের কাছে আরও বেশি সহজলভ্য হয়ে উঠবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X