কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

উদ্ভাবনী ও সর্বাধুনিক ফিচারের নতুন মডেলের প্রযুক্তিপণ্য বাজারে ছাড়ার ঘোষণা মার্সেলের

‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’ এ উপস্থিত প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডিস্ট্রিবিউটরা। ছবি : সংগৃহীত
‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’ এ উপস্থিত প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডিস্ট্রিবিউটরা। ছবি : সংগৃহীত

‘উইনিং টুগেদার (একসঙ্গে বিজয়লাভ)’ স্লোগানে গাজীপুরের চন্দ্রায় দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে ‘ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’।

সামিটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মার্সেলের ডিস্ট্রিবিউটরদের উদ্দেশ্যে চলতি বছর উদ্ভাবনী ও সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ নতুন নতুন মডেলের ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন, ফ্যান, লিফটসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যসামগ্রী বাজারে ছাড়ার ঘোষণা দেয় মার্সেল কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে চলতি বছরেও মার্সেল পণ্য বিক্রয়ে প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখে গ্রাহক চাহিদার শীর্ষে আসার প্রত্যয় ব্যক্ত করেন ডিস্ট্রিবিউটরা।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে গাজীপুরের চন্দ্রায় মার্সেল হেডকোয়ার্টার্সে বেলুন উড়িয়ে ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম শামছুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

সামিটে দেশজুড়ে মার্সেল ব্র্যান্ডের প্রায় ৬’শ ডিস্ট্রিবিউটরসহ বিভিন্ন পর্যায়ের বিক্রয় প্রতিনিধিগণ ও কর্মকর্তারা অংশ নেন। এতে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের পাশাপাশি নিয়মিত বাজার গবেষণা ও পর্যালোচনার মাধ্যমে সময়োপযোগী ব্যবসায়িক কলাকৌশল নির্ধারণের বিষয়ে ডিস্ট্রিবিউটরদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক।

সামিটে আগত ডিস্ট্রিবিউটরদের সঙ্গে নিয়ে মার্সেলের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এয়ার কন্ডিশনারের এক নতুন সিরিজ উদ্বোধন করে কর্তৃপক্ষ। মার্সেল এসির নতুন এই সিরিজের নাম দেওয়া হয়েছে মারলিন। শুধু মার্সেল ব্র্যান্ডের জন্য সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ ডিজাইনে মারলিন সিরিজের এসির মডেলগুলো উৎপাদন করা হয়েছে। মার্লিন সিরিজের আওতায় ইনভার্টার টেকনোলজির ১ টন, ১ দশমিক ৫ টন ও ২ টনের এসি বাজারে ছাড়া হয়েছে।

মরিচা প্রতিরোধক কোটেক টেকনোলজি ব্যবহার করার মারলিন সিরিজের এসি হবে অনেক বেশি টেকসই ও দীর্ঘস্থায়ী। এ ছাড়াও মার্সেলের নতুন এ সিরিজের এসির মডেলগুলোতে ব্যবহার করা হয়েছে ফ্রস্ট ক্লিন, কিড কুলিংয়ের মতো সর্বাধুনিক ফিচার।

মার্সেল ডিস্ট্রিবিউটর সামিটে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, মার্সেলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, মার্সেলের হেড অব বিজনেস মতিউর রহমান, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক উত্তর জোনের ইনচার্জ কুদরত-ই খুদা ও দক্ষিণ জোনের ইনচার্জ নূরুল ইসলাম রুবেলসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সামিটের সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র-এর মধ্য দিয়ে সমাপ্ত হয় দিনব্যাপী ‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X