কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৮:৩৯ পিএম
আপডেট : ০৬ মে ২০২৫, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বিডিঅ্যাপসের উদ্যোগে ইনোভেশন সামিট-২০২৫ শুরু

দেশের তরুণ ডেভেলপারদের ডিজিটাল সল্যুশন উপস্থাপনে আনুষ্ঠানিকভাবে ইনোভেশন সামিট ২০২৫ শুরু। ছবি : সংগৃহীত
দেশের তরুণ ডেভেলপারদের ডিজিটাল সল্যুশন উপস্থাপনে আনুষ্ঠানিকভাবে ইনোভেশন সামিট ২০২৫ শুরু। ছবি : সংগৃহীত

দেশের তরুণ ডেভেলপারদের ডিজিটাল সল্যুশন উপস্থাপনে আনুষ্ঠানিকভাবে ইনোভেশন সামিট-২০২৫ চালু করল রবি আজিয়াটা পিএলসির মোবাইল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম বিডিঅ্যাপস। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের তরুণ ডেভেলপার ও প্রযুক্তিপ্রেমীরা বিভিন্ন বিষয়ে তাদের ডিজিটাল সল্যুশন উপস্থাপন করতে পারবেন।

সোমবার (০৫ মে) রাজধানীতে রবি করপোরেট অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম মনিরুজ্জামান, রবি আজিয়াটার সিসিও শিহাব আহমাদ, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম, জেনারেল ম্যানেজার শফিক শামসুর রাজ্জাক প্রমুখ।

বিটিআরসির মহাপরিচালক বলেন, বিডিঅ্যাপস তরুণ যুবসমাজকে অনুপ্রাণিত করতে এ ইনোভেশন সামিট আয়োজন করছে, যা তাদের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনা এবং প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াবে। আশা করছি এ ধরনের আয়োজন আমাদের ডিজিটাল অগ্রযাত্রাকে শক্তিশালী ও উদ্ভাবনী চিন্তাধারাকে আরও বেগবান করতে সহায়ক হবে।

সংবাদ সম্মেলনে শিহাব আহমাদ বলেন, ‘বিডিঅ্যাপসের প্রতিশ্রুতি হচ্ছে উদ্ভাবনকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং বাংলাদেশের জন্য একটি শক্তিশালী ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তোলা। বিডিঅ্যাপস বাংলাদেশের প্রযুক্তি শিল্পকে নতুন রূপ দেওয়ার পাশাপাশি তরুণদের উদ্যোক্তা হওয়ার পথও প্রশস্ত করছে।’

শফিক শামসুর রাজ্জাক বলেন, ‘বিডিঅ্যাপস ইনোভেশন সামিট হবে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণরা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বাস্তবমুখী বিষয়ে সমস্যা সমাধানের লক্ষ্যে তাদের ডিজিটাল আইডিয়া উপস্থাপন করতে পারবেন। সামিটের মূল লক্ষ্য হলো- ইনোভেটিভ ডিজিটাল সল্যুশন ডেভেলপমেন্টকে আরও গতিশীল করা এবং দেশের প্রযুক্তি ইকোসিস্টেমের সমৃদ্ধিতে সহযোগিতা করা।’

কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে বিডিঅ্যাপস ইনোভেশন সামিট প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীরা bdappsinnovationsummit.com ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে তাদের আইডিয়া জমা দিতে পারবেন। যাচাই-বাছাই শেষে বিশেষজ্ঞ বিচারক প্যানেল শীর্ষ দলগুলো নির্বাচন করবেন। এই দলগুলো আগামী ১৯ জুন গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার মোট পুরস্কারের অর্থ ৫ লাখ টাকা। এছাড়াও সব ফাইনালিস্ট পাবে সার্টিফিকেট ও বিডিঅ্যাপস ইকোসিস্টেম ইন্টিগ্রেশন।

বিডিঅ্যাপস রবি আজিয়াটা পিএলসির একটি ডিজিটাল উদ্যোগ। বিডিঅ্যাপস এখন দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম, যা স্থানীয় ডেভেলপারদের উদ্ভাবনী সমাধান বাস্তবে রূপায়িত করার জন্য টুলস, রিসোর্সসহ বিভিন্ন সহায়তা দিয়ে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১০

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১১

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১২

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৩

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৪

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৫

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৬

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৭

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৮

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৯

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

২০
X