কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আকিজ ও প্যান-চায়না গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক সই 

যৌথ ব্যবসার আনুষ্ঠানিক উন্মোচনকালে আকিজ ও প্যান-চায়না গ্রুপের প্রতিনিধিরা। ছবি : সংগৃহীত
যৌথ ব্যবসার আনুষ্ঠানিক উন্মোচনকালে আকিজ ও প্যান-চায়না গ্রুপের প্রতিনিধিরা। ছবি : সংগৃহীত

মেগা ব্যবসায়িক প্রকল্প চালুর জন্য আকিজ গ্রুপ (বাংলাদেশ) এবং প্যান চায়না গ্রুপের (চীন) মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

সোমবার (০২ জুন) ঢাকার বারিধারা কূটনৈতিক অঞ্চলের একটি বিখ্যাত রেস্তোরাঁয় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের ব্যবসায়িক অংশীদারিত্বের ঘোষণা দেয়।

অনুষ্ঠান চলাকালীন, আকিজ গ্রুপের পরিচালক শেখ আমিন উদ্দিন এবং প্যান চায়না গ্রুপের জেনারেল ম্যানেজার ডেভিড লিউ জিয়ান ওয়েই একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেন। পরে তাদের যৌথ ব্যবসার আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। এ অনুষ্ঠানটি যে কোনো মেগা প্রকল্পের জন্য পারস্পরিক বৃদ্ধি এবং সহযোগিতার উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি কৌশলগত জোটের সূচনা করে।

অনুষ্ঠানে এফবিসিসিআই, বিডা, সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন প্রতিনিধি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বাংলাদেশ ও চীনের বিশিষ্ট ব্যবসায়ী নেতা, বিসিসিআই এবং অন্যান্য ব্যবসায়িক সংস্থা, বাংলাদেশ গ্রেট ওয়াল ইঞ্জিনিয়ারিং, সিএলবি লিগ্যাল অ্যান্ড অ্যাকাউন্টিং, ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ, বাংলাদেশ পিসফুল রিইউনিফিকেশন প্রমোশন অ্যাসোসিয়েশন, চায়না রেলওয়ে ২৪তম ব্যুরো গ্রুপ কনস্ট্রাকশন লিমিটেড, চায়না কনস্ট্রাকশন সিক্সথ ইঞ্জিনিয়ারিং ব্যুরো করপোরেশন লিমিটেড এবং আকিজ গ্রুপ এবং প্যান চায়নার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আকিজ-প্যান চায়না গ্রুপ বাংলাদেশে উদ্ভাবনী এবং মেগা প্রকল্পগুলোতে বিনিয়োগের পরিকল্পনা করেছে সরকারি এবং বেসরকারি উভয় খাতের সাথে কাজ করে। তাদের যৌথ উদ্যোগের লক্ষ্য হলো প্রকল্পের প্রোফাইল তৈরি এবং এ ধারণাগুলোকে বাস্তবে রূপান্তরিত করার জন্য উপযুক্ত তহবিল উৎস নিশ্চিত করে দূরদর্শী ধারণাগুলোকে সমর্থন করা।

আকিজ-প্যান চায়না গ্রুপ উদ্যোক্তা করপোরেট প্রতিষ্ঠান এবং সরকারি সংস্থাগুলোর সহযোগিতাকে স্বাগত জানায়- যারা বৃহৎ আকারের বা প্রভাবশালী প্রকল্প, অথবা আইকনিক কাঠামো বাস্তবায়ন করতে চান। এই জোট ধারণা থেকে বাস্তবায়ন পর্যন্ত পূর্ণ সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X