বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৮:২৯ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

এডাস্টে ‘ইংলিশ ফর ওয়ার্ক’ শীর্ষক সেমিনার

ইংলিশ ফর ওয়ার্ক শীর্ষক সেমিনারে অতিথি ও শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
ইংলিশ ফর ওয়ার্ক শীর্ষক সেমিনারে অতিথি ও শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের (এসডিআই) আয়োজনে ইংলিশ ফর ওয়ার্ক শীর্ষক এক মননশীল ও প্রাসঙ্গিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে, যা তরুণদের বৈশ্বিক কর্মদক্ষতা ও যোগাযোগে পারদর্শিতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) চেয়ারম্যান শামসুল আলম লিটন। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে কেবল ডিগ্রি নয়, স্মার্ট কমিউনিকেশন স্কিল ও গ্লোবাল ওয়ার্ক কালচারের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার দক্ষতাই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করে। ইংলিশ ফর ওয়ার্ক কর্মসূচি এ পরিবর্তনমুখী শিক্ষা ও দক্ষতার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

সেমিনারের ব্যাংকক থেকে ভার্চুয়ালি অংশ নেন এসডিআই পরিচালক ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, এসডিআই শিক্ষার্থীদের হাতে-কলমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এ আয়োজন তারই একটি অংশ, যার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিজেদের আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে পারবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। তিনি বক্তব্যে শিক্ষার্থীদের আন্তঃব্যক্তিক দক্ষতা, কার্যকর উপস্থাপন কৌশল এবং গ্লোবাল ওয়ার্কফোর্সের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন।

সেমিনারে ইংলিশ ফর ওয়ার্কের উপর লেকচার উপস্থাপন করেন বিশিষ্ট গবেষক ও শিক্ষক এবং সিনিয়র আইএলটিএস ইন্সট্রাকটর, মোজাম্মিল মোবারক হোসাইন, জান্নাতুল ফাহিম এবং মিরাজ হোসেন।

সেমিনারে এসডিআই কর্মকর্তা তানঝিম আরা ইঝুমের সঞ্চালনায় এবং ব্যারিস্টার জাকির হোসেনের তত্ত্বাবধানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিওটি সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু, চিফ একাডেমিক অ্যাডভাইজর অধ্যাপক ড. এবিএম. শহীদুল ইসলাম, বিভিন্ন অনুষদের অ্যাডভাইজর, রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলোচনা পর্বের পাশাপাশি প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসডিআই) ভবিষ্যতেও এমন যুগোপযোগী কর্মসূচি নিয়মিতভাবে আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X