কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিইউবিটিতে বিগ ব্যাং তত্ত্ব নিয়ে সেমিনার

বিইউবিটির সেমিনারে আলোচক ও অতিথিরা। ছবি : সংগৃহীত
বিইউবিটির সেমিনারে আলোচক ও অতিথিরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে ‘চল্লিশ মিনিটে মহাজাগতিক ইতিহাস : বিগ ব্যাং তত্ত্বের সংক্ষিপ্ত পরিচিতি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০১ জুলাই) বিইউবিটির আন্তর্জাতিক সম্মেলন হলে এ সেমিনার আয়োজিত হয়। বিইউবিটি ভাইস-চ্যান্সেলর লেকচার সিরিজের অংশ হিসেবে বিইউবিটি রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার (বিআরআইসি) সেমিনারটির আয়োজন করে।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। তিনি অত্যন্ত সহজ ভাষায় মহাবিশ্বের সৃষ্টি, কসমিক বিবর্তনের বিভিন্ন ধাপ এবং বিগ ব্যাং তত্ত্বের বৈজ্ঞানিক ব্যাখ্যা উপস্থাপন করেন। মহাকাশবিজ্ঞান বিষয়ে জ্ঞান ও গবেষণাভিত্তিক তার উপস্থাপন ও সুস্পষ্ট ব্যাখ্যায় উপস্থিত সবাই মুগ্ধ হন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শওকত আলী। তিনি তার বক্তব্যে বলেন, এই ধরনের সেমিনার শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তা ও গবেষণার আগ্রহ বৃদ্ধিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটি’র আইকিউএসি এবং বিআরআইসির পরিচালক অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ। তার বক্তব্যে বলেন, বিইউবিটি সবসময় শিক্ষার্থীদের মৌলিক জ্ঞানের পরিধি বাড়াতে এ ধরনের জ্ঞানবহুল আলোচনা ও গবেষণার সুযোগ সৃষ্টি করে যাচ্ছে।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এই সেমিনার বিইউবিটির শিক্ষা প্রসারের ধারাবাহিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১০

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১১

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১২

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৩

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৪

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৫

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৬

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৭

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৮

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৯

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

২০
X