মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

জিপিএ ৫ না পেয়ে প্রধান শিক্ষকের মেয়ের আত্মহত্যা

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

মানিকগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ না পেয়ে প্রধান শিক্ষকের মেয়ের আত্মহত্যার করেছেন বলে অভিযোগ করেছে গ্রামবাসী।

শনিবার (১২ জুলাই) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ধুতরাবাড়ি এলাকায় নিজ বাসার ফ্যানের সঙ্গে ঝুলে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

নিহত শিক্ষার্থী তানহা মুনতাজ প্রভা (১৬) নালী বড়রিয়া কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনতাজ উদ্দিনের ছোট মেয়ে। সে সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষায় ৪.৯৪ রেজাল্ট করেছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) রাজিব উদ্দিন বলেন, নিহত তানহাসহ ওরা ৬ জন সহপাঠী একসঙ্গে মিশতো। তানহা বাদে প্রত্যেকেই এ প্লাস পেয়েছে। এই ক্ষোভ থেকেই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। ও একজন মেধাবী শিক্ষার্থী ছিল। আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি মেনে নিতে পারছি না।

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন কালবেলাকে বলেন, বিষয়টি স্বাভাবিক একটি আত্মহত্যার ঘটনা। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হচ্ছে। এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১০

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১১

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১২

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৩

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৪

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৫

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৬

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৭

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৮

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

২০
X