স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ডাবল বাগেল দিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন শিয়নতেক

ট্রফি হাতে শিয়নতেক। ছবি : সংগৃহীত
ট্রফি হাতে শিয়নতেক। ছবি : সংগৃহীত

উইম্বলডনের গ্রাস কোর্টে যেন এক তরুণী ঝড় তুললেন। পোল্যান্ডের ইগা শিয়নতেক মাত্র ৫৭ মিনিটে আমেরিকান প্রতিদ্বন্দ্বী আমান্ডা আনিসিমোভাকে ৬-০, ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে জয় করলেন নিজের প্রথম উইম্বলডন শিরোপা। এতটাই একপাক্ষিক ছিল ম্যাচটি যে ১৯১১ সালের পর এই প্রথম কোনো নারী খেলোয়াড় উইম্বলডন ফাইনালে ‘ডাবল বাগেল’ অর্থাৎ গেম না হারিয়ে জয় পেলেন।

২৪ বছর বয়সী শিয়নতেক এর আগে চারটি ফ্রেঞ্চ ওপেন ও একটি ইউএস ওপেন জিতলেও উইম্বলডনের শিরোপা ছিল অধরা। এবার সেই অপূর্ণতা পূর্ণ হলো দারুণ আত্মবিশ্বাসের প্রদর্শনীতে।

জয়ের পর আবেগাপ্লুত শিয়নতেক বলেন, ‘এটা পুরোপুরি অবিশ্বাস্য লাগছে। সত্যি বলতে, উইম্বলডনে জয়ের স্বপ্নও দেখিনি, কারণ এটা অনেক দূরের ব্যাপার ছিল। আমি জানি আমি একজন অভিজ্ঞ খেলোয়াড়, কিন্তু এটা প্রত্যাশা করিনি।’

প্রথমবার অল ইংল্যান্ড ক্লাবের ফাইনালে খেলতে নেমে শিয়নতেক শুরু থেকেই আগ্রাসী ছিলেন। প্রথম সেট জিততে সময় নিয়েছেন মাত্র ২৫ মিনিট। বিপরীতে, আনিসিমোভা পুরো ম্যাচ জুড়েই ছিলেন নার্ভাস। প্রথম সেটে মাত্র ৯ পয়েন্ট জিতেছেন তিনি।

দ্বিতীয় সেটেও একই চিত্র—মোট ২৮টি আনফোর্সড এরর ও পাঁচটি ডাবল ফল্টে নিজের লড়াইটাই যেন শেষ করে ফেলেন আমেরিকান তরুণী।

১৩তম বাছাই আনিসিমোভা ম্যাচ শেষে চোখের পানি সামলে বলেন, ‘গত দুই সপ্তাহ আমার জন্য অসাধারণ ছিল। আমি চাইতাম আপনাদের সামনে আরও ভালো পারফরম্যান্স দিতে, কিন্তু আজ সেটা হলো না।’

তিন মাসের বয়সের ব্যবধানে শিয়নতেক ও আনিসিমোভা সমবয়সী হলেও অভিজ্ঞতার দিক থেকে দুইজনের ব্যবধান স্পষ্ট। শিয়নতেক মেজর ফাইনালে এখনও হারেননি, ৬টি ফাইনালেই জয় পেয়েছেন।

এবারের জয়ে সেই তালিকায় যুক্ত হলো সবচেয়ে ঐতিহ্যবাহী গ্র্যান্ড স্লাম—উইম্বলডন। এবং সেটা এমন এক জয়ের মাধ্যমে, যা ইতিহাসে লেখা থাকবে চিরকাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X