বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে উবার ওয়ান মেম্বারশিপ প্রোগ্রামের যাত্রা শুরু

উবার ওয়ানের লোগো। ছবি : সংগৃহীত
উবার ওয়ানের লোগো। ছবি : সংগৃহীত

দেশের শীর্ষ রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার যাত্রীদের প্রতিদিনের যাতায়াতকে আরও সাশ্রয়ী ও সুবিধাজনক করতে মেম্বারশিপ প্রোগ্রাম ‘উবার ওয়ান’ চালু করেছে। উবারের গ্লোবাল মেম্বারশিপ প্রোগ্রাম যাত্রীদের জন্য ভ্রমণে ছাড় ও বিশেষ অভিজ্ঞতা দেয়। এবার বাংলাদেশি যাত্রীদের প্রয়োজন ও জীবনযাত্রার ধরন বিবেচনায় উবার তাদের মেম্বারশিপ প্রোগ্রাম শুরু করল।

রোববার (০৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উবার বাংলাদেশের প্রথম রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম যারা যাত্রীদের জন্য এই ধরনের বিশেষায়িত সেবা চালু করল। ‘উবার ওয়ানের’ সদস্যপদ গ্রহণের মাধ্যমে যাত্রীরা বিশেষ ছাড়, উচ্চ রেটিংপ্রাপ্ত চালকদের অগ্রাধিকারমূলক সেবা ও বেশ কিছু বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

মাসিক ১৭০ টাকা ফি’-তে এই মেম্বারশিপ পাওয়া যাবে, যা প্রতি মাসে অটোরিনিউ হবে। উদ্বোধন উপলক্ষে থাকছে বিশেষ ছাড়। উবার ওয়ান সদস্যরা প্রতিটি রাইডে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ‘উবার ওয়ান ক্রেডিট’ পাবেন, যা নিয়মিত ভ্রমণে উল্লেখযোগ্য হারে সাশ্রয় দেবে।

উবার ওয়ানের বিশেষ আকর্ষণ হলো শীর্ষ রেটিংপ্রাপ্ত চালকদের অগ্রাধিকারভিত্তিক সেবা পাওয়া। সদস্যরা প্রয়োজনে দ্রুত সহায়তাও পাবেন যা রাইডের পুরো অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

উবার বাংলাদেশের প্রধান নাশিদ ফেরদৌস কামাল বলেন, উবার ওয়ান একটি ভিন্নধর্মী মেম্বারশিপ অভিজ্ঞতা যা প্রতিদিনের ভ্রমণকে আরও আরামদায়ক ও সাশ্রয়ী করবে। সুবিধা, সাশ্রয় ও বিশেষ অফার একসাথে করে আমরা আমাদের ব্যবহারকারীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও আনন্দদায়ক করছি। বাংলাদেশি যাত্রীদের জীবনযাত্রা ও প্রয়োজন অনুযায়ী বিশেষভাবে ডিজাইন করা এই সেবা চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

বাংলাদেশে উবার ওয়ান সুবিধা উবার এক্স, এক্স প্রায়োরিটি, প্রিমিয়াম, এক্সএল, রিজার্ভ, সিএনজি ও বাইকসহ সব ধরনের রাইডে পাওয়া যাবে। উবার অ্যাপের সর্বশেষ সংস্করণের মেম্বারশিপ অপশনে যোগ দিয়ে সাথে সাথেই উপভোগ করা যাবে সুবিধাগুলো।

যেভাবে উবার ওয়ান সদস্য হবেন : প্রথমে উবার অ্যাপটির সর্বশেষ সংস্করণ আপডেট করতে হবে। এরপর অ্যাপনি চালু করতে হবে। অ্যাকাউন্ট অপশনে গিয়ে ‘উবার ওয়ান’ নির্বাচন করতে হবে। সবশেষ সুবিধা ও শর্তাবলি দেখে ‘জয়েন নাও’ প্রেস করতে হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X