কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ইস্টার্ন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি টেকনোলজি মারা’র মধ্যে ইওআই স্বাক্ষর

ইওআই স্বাক্ষর করেন ড. এম. ছায়েদুর রহমান ও প্রফেসর ড. জুরাইদাহ মোহাম্মদ সানুসি। ছবি : সংগৃহীত
ইওআই স্বাক্ষর করেন ড. এম. ছায়েদুর রহমান ও প্রফেসর ড. জুরাইদাহ মোহাম্মদ সানুসি। ছবি : সংগৃহীত

ইস্টার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ইউনিভার্সিটি টেকনোলজি মারা মালয়েশিয়ার মধ্যে অ্যাকাডেমিক সহযোগিতার জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে ইস্টার্ন ইউনিভার্সিটি ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারা-এর অ্যাকাউন্টিং রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে একটি এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এম ছায়েদুর রহমান এতে স্বাক্ষর করেন। অপরদিকে ইউটিএম’র পক্ষে এআরআই’র পরিচালক প্রফেসর ড. জুরাইদাহ মোহাম্মদ সানুসি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার, ব্যবসায় শিক্ষা বিভাগের চেয়ারপারসন, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে ইউটিএম’র পক্ষ থেকে ড. মুহাম্মদ নাজমুল হক, ড. মোহাম্মদ তৌফিক বিন মোহাম্মদ সুফিয়ান এবং মিসেস লিলি মারদিয়াহ আদম মুদিন অংশগ্রহণ করেন।

এ স্বাক্ষরের মাধ্যমে ভবিষ্যতে যৌথ গবেষণা প্রকল্প, শিক্ষক ও শিক্ষার্থীদের এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

কালবেলা/এমএ/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X