কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ইস্টার্ন ইউনিভার্সিটির সঙ্গে উজবেকিস্তানের বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্বাক্ষর

সমঝোতা স্বাক্ষর। সৌজন্য ছবি
সমঝোতা স্বাক্ষর। সৌজন্য ছবি

ইস্টার্ন ইউনিভার্সিটির সঙ্গে উজবেকিস্তানের সামারকান্দ স্টেট আর্কিটেকচার অ্যান্ড কনস্ট্রাকশন ইউনিভার্সিটির একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ইইউ ক্যাম্পাসে এ সমঝোতা স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী ইইউর পক্ষে এবং ফারহান কারা সামারকান্দ বিশ্ববিদ্যালয়ের রেক্টরের উপদেষ্টা ওই বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন সামারকান্দ বিশ্ববিদ্যালয়ের রেক্টর প্রফেসর ড. চিগদেম কানবাই তুর্কইলমাজ এবং প্রফেসর ড. এমরাহ তুর্কইলমাজ (তুরস্ক)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সমঝোতা স্মারকের মাধ্যমে একাডেমিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হলো। এর মধ্যে রয়েছে যৌথ তত্ত্বাবধায়নে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রাম, শিক্ষক-শিক্ষার্থীদের এক্সচেঞ্জ প্রোগ্রাম, ইন্টার্নশিপ সুবিধা, যৌথ গবেষণা কার্যক্রম এবং সেমিনার ও কর্মশালার আয়োজন, মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান এবং যৌথ সার্টিফিকেট কোর্স চালুসহ বিভিন্ন সুযোগ সুবিধা।

এতে বলা হয়, সমঝোতা স্মারকটি ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে।

অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং বিভিন্ন শাখার প্রধানরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১০

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১১

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১২

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৩

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৪

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৫

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৬

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৭

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৮

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১৯

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০
X