কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রাভা হেলথে বিশ্ব শিশু দিবস উদযাপন

প্রাভা হেলথে বিশ্ব শিশু দিবস উদযাপন। ছবি : সংগৃহীত
প্রাভা হেলথে বিশ্ব শিশু দিবস উদযাপন। ছবি : সংগৃহীত

বিশ্ব শিশু দিবস উপলক্ষে প্রাভা হেলথে অনুষ্ঠিত হলো এক রঙিন, প্রাণবন্ত এবং শিক্ষামূলক আয়োজন। শিশুদের সৃজনশীলতা, আনন্দ এবং স্বাস্থ্যসেবার গুরুত্বকে এক সুতোয় গেঁথে এই অনুষ্ঠানে অংশ নেয় বহু শিশু ও তাদের অভিভাবক।

দিনটির মূল আকর্ষণ ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে ছোট্ট অংশগ্রহণকারীরা রংতুলি দিয়ে ফুটিয়ে তোলে তাদের স্বপ্ন, কল্পনা ও সুস্থ ভবিষ্যতের গল্প। বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে প্রতিযোগিতাটি আরও বর্ণিল হয়ে ওঠে।

অনুষ্ঠানে ছিল কেক কাটিং, মজার কার্যক্রম, উপহার এবং শিশুদের জন্য স্বাস্থ্যসচেতনতা নিয়ে ভিডিও প্রদর্শনী। অভিভাবকরাও প্রাভার শিশুবান্ধব স্বাস্থ্যসেবা সম্পর্কে জানতে পারেন এবং মতামত জানান। এ বছর প্রাভা হেলথ শিশুদের স্বাস্থ্য শিক্ষা আরও সহজবোধ্য করতে একটি নতুন উদ্যোগ ঘোষণা করেছে। ‘ডাক্তার পরী, আরিফ ও মিতু’—এই তিন চরিত্র নিয়ে একটি কার্টুন সিরিজ।

এই সিরিজের লক্ষ্য শিশুদের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি করা, মজার গল্পের মাধ্যমে রোগ প্রতিরোধ, পরিচ্ছন্নতা ও নিরাপদ আচরণ শেখানো।

প্রাভা হেলথের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়—এটি প্রতিটি শিশুর অধিকার। আর শিশুর ভাষায় স্বাস্থ্যকে সহজভাবে বোঝাতে এই কার্টুন সিরিজ নতুন ভূমিকা রাখবে।

রং, হাসি আর শেখায় ভরপুর এই উদযাপন শিশুদের জন্য ছিল আনন্দময় একটি দুপুর, আর অভিভাবকদের জন্য স্বাস্থ্যসচেতনতার এক নতুন উপলব্ধি। প্রাভা হেলথ বিশ্বাস করে, সুস্থ শিশুই গড়ে তোলে সুস্থ বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X