নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্টের উদ্বোধন

জলসিঁড়ি গলফ ক্লাবে প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট এর উদ্বোধন। ছবি : সংগৃহীত
জলসিঁড়ি গলফ ক্লাবে প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট এর উদ্বোধন। ছবি : সংগৃহীত

রূপায়ণ গ্রুপের পৃষ্ঠপোষকতায় রাজধানীর জলসিঁড়ি গলফ ক্লাবে প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জলসিঁড়ি গলফ ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. হাসানুজ্জামান এবং রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল।

বেলুন ওড়ানোর পর উপস্থিত সকলে ফটোশেসনে অংশ নেন। পরে গলফ মাঠে পটে বল ফেলেন মেজর জেনারেল মো. হাসানুজ্জামান ও মাহির আলী খাঁন রাতুল।

উদ্বোধনের পর জলসিঁড়ি গলফ ক্লাবের সভাপতি বলেন, ‘রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট পৃষ্ঠপোষকতা করার জন্য রূপায়ণ গ্রুপকে ধন্যবাদ জানাই। প্রথম থেকেই এই গলফ ক্লাবের উন্নতির সঙ্গে রূপায়ণ জড়িত ছিল। তাই সাধুবাদ জানাই। জলসিড়ির অন্যান্য প্রকল্পের সঙ্গেও জড়িত আছে তারা। আশা করি রূপায়নের নির্মাণ মানদণ্ডের ওপর নির্ভর করে জলসিঁড়ির বাকি প্রকল্পও সুন্দর হবে। আশা করি ভবিষ্যতেও রূপায়ণ গ্রুপ আমাদের সঙ্গে থাকবে।’

প্রতিযোগিদের উদ্দেশ্য করে মেজর জেনারেল মো. হাসানুজ্জামান বলেন, ‘জলসিঁড়ি গলফ ক্লাবের প্রাকৃতিক সৌন্দর্য অন্য গলফ ক্লাবের চেয়ে ব্যতিক্রম ও আকর্ষণীয়। তাই এখানে অনেক গলফার খেলতে আসেন। তারা জলসিঁড়ি গলফ ক্লাবকে পছন্দ করেন।’

রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, ‘আমরা প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান করলাম আজ। গলফারদের মধ্যে এই টুর্নামেন্ট ঘিরে অনেক সাড়া পাচ্ছি। গলফারদের মধ্যে বিশেষ আগ্রহ দেখতে পাচ্ছি। এর কারণ জলসিঁড়ি গলফ ক্লাব। এটা তারা একটু ব্যতিক্রম ভাবে তৈরি করেছেন। পূর্বাচলের এই দিকে গলফের যে সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে তাতে অংশ নিতে গলফার এবং গলফারদের বাইরেও অনেকে আসছেন। রূপায়ণ গ্রুপ সব সময় আবাসন খাত এবং সোসাইটি ডেভেলপমেন্টে অবদান রেখেছে বাংলাদেশে। পাশাপাশি ক্রীড়াঙ্গনেও বেশ অবদান রেখেছে রূপায়ণ। আমরা চাইছিলাম জলসিঁড়ির এমন সুন্দর প্রকল্পে স্পন্সর করার মাধ্যমে দেশের এই বিষয়গুলো মানুষের কাছে পৌঁছাক। একটি সোসাইটিকে যে গলফের মাধ্যমেও ডেভেলপ করা যায় সেটি তুলে ধরতে চেয়েছি। আশা করি সামনেও আমাদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।’

ভবিষ্যতেও এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত থাকার কথা জানিয়ে মাহির আলী খাঁন রাতুল আরও বলেন, ‘পূর্বাচল এবং জলসিঁড়ির অবকাঠামো উন্নয়নে এবং তাদের পরিকল্পনার সাথে ভবিষ্যতেও আমরা রূপায়ণ গ্রুপ যুক্ত থাকব। দেশের ভালোর জন্য যেখানে যতটুকু সম্ভব আমরা রূপায়ণ গ্রুপ অবদান রাখার চেষ্টা করব।’

উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন জলসিঁড়ি গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, সিইও লে. কর্নেল আরিফ আহমেদ বেলাল (রিটায়ার্ড)। রূপায়ণ গ্রুপের উপদেষ্টা আব্দুল গাফফার, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেরর আহসান হাবিব (অব), রূপায়ণ গ্রুপের সিইও ব্রিগেডিয়ার জেনারেল এবিএম সালাউদ্দিন (অব.) এবং রূপায়ণ গ্রুপের ডিরেক্টর অপারেশন লেফটেনেন্ট কর্নেল কবিরউদ্দিন আহমেদ (অব.)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২

হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

টিআইবির বিবৃতি / কালো টাকা বৈধ করার সুযোগ দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার শামিল

৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন

হজ শেষে হাজিদের জন্য যে ৩ কাজ জরুরি

বিশ্ববিদ্যালয়ের স্কলারদের ছাড়া শিল্প চলতে পারে না : রাগীব আলী

আল জাজিরার অনুসন্ধান / নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে দক্ষিণ গাজা, স্যাটেলাইটে উঠে এলো ইসরায়েলের বর্বরতা  

৫ জুলাই বিয়ে, জানালেন আমির নিজেই

১০

বিশ্বকাপে ডাক পাওয়ায় পিছিয়ে গেল বিয়ে

১১

‘আপা’ সম্বোধনে নয়, বাসি মিষ্টি বিক্রির দায়ে বনফুলকে জরিমানা : ইউএনও

১২

অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

১৩

ব্রাহ্মণবাড়িয়া / ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় খাদে মাইক্রোবাস 

১৪

ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার

১৫

বরিশালে ইয়াবা-গাঁজাসহ কনস্টেবল গ্রেপ্তার

১৬

৩ জেলায় প্রশাসক নিয়োগ

১৭

বিকেএম মহাসচিব / বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত

১৮

কালবেলার হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধিকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা

১৯

রাজউকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

২০
X