কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসিবিতে চলছে সিরামিক এক্সপো বাংলাদেশ, প্যাভিলিয়নে চমক ‘স্পিরিট অব লাইট’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর আইসিসিবিতে শুরু হয়েছে সিরামিক এক্সপো বাংলাদেশ-২০২৫। এবারের আসরে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এক্স সিরামিকস গ্রুপের আর্কিটেকচারাল কনসেপ্টভিত্তিক প্যাভিলিয়ন ‘স্পিরিট অব লাইট’। জাপানের বিখ্যাত স্থপতি তাদাও আন্দোর অনুপ্রেরণায় তৈরি এ নান্দনিক ইনস্টলেশনটি এক্সপোতে আলাদা নজর কাড়ছে।

প্যাভিলিয়নটির ডিজাইন করেছেন এক্স সিরামিকসের সিনিয়র আর্কিটেক্ট মৌসুমি কবির। আলো-ছায়া, কংক্রিট ও মিনিমালিজমের সমন্বয়ে তৈরি এই স্পেসে রয়েছে তাদাও আন্দোকে নিবেদিত বিশেষ ট্রিবিউট কর্নার।

এক্সপোতে এক্স সিরামিকস তাদের মাল্টি ব্র্যান্ড পোর্টফোলিও এক্স মনিকা, এক্স মোনালিসা, এক্স আলেকজান্ডার, এক্স টাইলস অ্যান্ড সেনিটারি ও এক্স বাথওয়্যার প্রদর্শন করছে। এ বছর বিশেষ আকর্ষণ ইতালিয়ান সিরিজ, যার মধ্যে রয়েছে কংক্রিট, এক্স স্টোন, এক্স স্লেট, উড ট্রেইল ও প্রিমিয়াম বাথওয়্যার।

এক্স সিরামিকস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহীন মাযহার বলেন, ‘স্পিরিট অব লাইট আমাদের ডিজাইন দর্শন, নান্দনিকতা এবং মানের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন। তাদাও আন্দো থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা স্থাপত্যের গভীরতা, আলোর শক্তি ও আধ্যাত্মিক সরলতাকে ফুটিয়ে তুলেছি। ইতালিয়ান ডিজাইন সহযোগিতা আমাদের কালেকশনকে বিশ্বমানের দিকে আরও এগিয়ে নিচ্ছে।’

ব্র্যান্ড ও মার্কেটিং ডিরেক্টর মোরশেদ আলম বলেন ,‘এই প্যাভিলিয়ন কেবল একটি স্টল নয়, এটি একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা। শিল্প, স্থাপত্য ও পণ্য-উদ্ভাবনকে একসঙ্গে উপস্থাপনের মধ্য দিয়ে আমরা এক্স সিরামিকসের ব্র্যান্ড ইভল্যুশনকে নতুন মাত্রায় তুলে ধরেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X