কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০৭:০৭ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ধানমন্ডিতে আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের অত্যাধুনিক বাণিজ্যিক ভবন হস্তান্তর

আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের অত্যাধুনিক বাণিজ্যিক ভবন হস্তান্তর। ছবি : কালবেলা
আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের অত্যাধুনিক বাণিজ্যিক ভবন হস্তান্তর। ছবি : কালবেলা

দেশের স্বনামধন্য রিয়েল এস্টেট কোম্পানি আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের তৈরি অত্যাধুনিক বাণিজ্যিক ভবন ‘ল্যান্ডমার্ক টাওয়ার’ হস্তান্তর করা হয়েছে। রোববার (১ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে (মিরপুর রোডস্থ) অত্যাধুনিক সুবিধা সম্বলিত এই ‘ল্যান্ডমার্ক টাওয়ার’ ক্রেতাদের কাছে হস্তান্তর করা হয়।

রোববার ধানমন্ডির জিনজিয়ান রেস্টুরেন্টে ‘ল্যান্ডমার্ক টাওয়ার’ প্রকল্পের হস্তান্তর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ক্রেতাদের চাবি ও দলিল হস্তান্তর করেন আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের পরিচালক (কন্সট্রাকশন) আসাদ আর. খান। এ সময় কাস্টমার সার্ভিস বিভাগের প্রধান আহসানুল হাবীব সাদীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাস্টমার সার্ভিস বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. রাকিবুল হকের সঞ্চালনায় হস্তান্তর অনুষ্ঠানটি ক্রেতাদের সমাগমে এক মিলনমেলায় পরিণত হয়। যেখানে তারা নিজেদের সন্তুষ্টি জ্ঞাপন করেও বক্তব্য রাখেন।

প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, হস্তান্তরকৃত দুটি বেইজমেন্টসহ ১৪ তলা বাণিজ্যিক ভবনটি রাজউকের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে ৪৫ শতাংশ জায়গা খালি রেখে নির্মিত হয়েছে। ৭.৫ মাত্রার ভূমিকম্প সহনশীল নির্মাণ এবং আধুনিক অগ্নিনির্বাপণ প্রযুক্তি ব্যবহার করে নির্মিত ভবনটিতে দিনের আলোর সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অফিসে বিদ্যুতের ব্যবহার সীমিত রাখার ব্যবস্থা করা হয়েছে। প্রকল্পের লোকেশনসহ বিস্তারিত তথ্য https://amflbd.com/project/details/73 ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া প্রকল্পের ভিডিও https://www.youtube.com/watch?v=458VyCTMqso-এ লিংক পাওয়া যাবে।

১৯৯৩ সালে প্রতিষ্ঠাকালীন থেকে দীর্ঘ ত্রিশ বছর ধরে আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড অত্যন্ত সুনামের সঙ্গে রাজধানী ঢাকার অভিজাত এলাকায় অত্যাধুনিক ভবন নির্মাণ করে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X