চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪ এএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:০০ এএম
অনলাইন সংস্করণ

রবিউলের লাশ ফেরত দিল বিএসএফ

জহুরপুরটেক সীমান্ত। ছবি : সংগৃহীত
জহুরপুরটেক সীমান্ত। ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটকের পর নিহত বাংলাদেশির লাশ অবশেষে ফেরত দিয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিজিবি-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠক শেষে মরদেহটি হস্তান্তর করা হয়।

নিহত রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের বাসিন্দা এবং এজাবুর রহমানের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে প্রচণ্ড শীত উপেক্ষা করে রবিউল ইসলাম অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেন। পরদিন রোববার ভোরে বিএসএফ তাকে আটক করে একটি ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত ও আনুষঙ্গিক আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে সোমবার রাতে তার মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ৫৩ বিজিবি অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সোমবার রাতে জহুরপুরটেক সীমান্ত এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রবিউল ইসলামের মরদেহ আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এ সময় উভয় দেশের পুলিশ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, বিএসএফের দাবি অনুযায়ী রবিউল ইসলাম মৃগী রোগে আক্রান্ত ছিলেন। চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের পর তিনি বিএসএফের হাতে আটক হন। আটক অবস্থায় হঠাৎ খিঁচুনিতে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তার মৃত্যু হয়। বিষয়টি নিয়ে দুই দফা পতাকা বৈঠকে একই তথ্য উপস্থাপন করেছে বিএসএফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১০

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১১

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১২

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৭

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৮

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৯

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

২০
X