কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ অনলাইন ট্যুরিজম অ্যাসোসিয়েশনের ট্যুরিজম ফেস্টিভ্যাল

বিগেস্ট ট্যুরিজম ফেস্টিভ্যালের আয়োজন। ছবি : কালবেলা
বিগেস্ট ট্যুরিজম ফেস্টিভ্যালের আয়োজন। ছবি : কালবেলা

দেশের পর্যটন খাতের সম্ভাবনা কাজে লাগাতে অনলাইন ভিত্তিক বিভিন্ন ট্রাভেল গ্রুপ দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এরই মধ্যে তারা গঠন করেছে ‘ট্রাভেল কমিনিউটি’। মঙ্গলবার (২৪ অক্টোবর) সংগঠনটি এ নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি ভবন) মুক্তিযোদ্ধা স্মৃতি অডিটোরিয়ামে।

দুপুর ২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বিগেস্ট ট্যুরিজম ফেস্টিভ্যাল অনুষ্ঠানে আনন্দ-উৎসবে মেতে ছিলেন ২০০শ সংগঠনের নিবন্ধিত ৫০০ সদস্য।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুর অপারেটরস্ অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) সভাপতি মো. তোফায়েল আহমেদ, ট্যুর অপারেটরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মো. শিবলুল আজম কোরেশী, ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব) সভাপতি ইমরানুল আলম, দৈনিক গণমুক্তির সম্পাদক ও প্রকাশক শাহাদাত হোসেন শাহীন, রয়েল বীচ রিসোটের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আনোয়ার প্রমুখ।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশের পর্যটনকেন্দ্রগুলোতে বিদেশি পর্যটক খুব একটা দেখা না গেলেও অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা বাড়ছে। ট্যুর অপারেটরসহ নানা সংস্থার হিসেবে স্বাভাবিক সময় বছরে ৭০ থেকে ৮০ লাখ পর্যটক দেশের মধ্যেই ভ্রমণ করে পছন্দের জায়গাগুলোতে। যার শীর্ষে আছে কক্সবাজার সমুদ্র সৈকত এবং কুয়াকাটা। বিপুল সম্ভাবনাময় এ শিল্প শুধু উন্নত দেশই নয়; বরং অনুন্নত ও উন্নয়নশীল দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ হাতিয়ার।

তরুণ প্রজন্ম যেভাবে পর্যটন নিয়ে কাজ করছে সত্যিই প্রশংসার বিগেস্ট ট্যুরিজম ফেস্টিভ্যালে আসা পর্যটকপ্রেমীরা বলেন, এ রকম আয়োজন প্রতি বছরই করা প্রয়োজন। তাহলে মানুষের ভ্রমণের ওপর ভীতি কাটবে। তথ্য জানবে খোলামনে। আর এতে দেশের পর্যটন স্পটগুলোতেও তারা সহজে ঘুরতে যেতে চাইবে।

ভ্রমণ প্রিয় পর্যটকের অ্যাডমিন ও আয়োজক কমিটির আহ্বায়ক রমজান দেওয়ান বাবু বলেন, বাংলাদেশে অনলাইন ট্যুরিজমের সবচেয়ে বড় সংগঠন এটি। বাংলাদেশের ট্যুরিজমকে বিশ্ব দরবারে পৌছে দেয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

বাংলাদেশ ট্যুরিজমের অ্যাডমিন ও আয়োজক কমিটির সদস্য সচিব হাসান মাহমুদ বাপ্পী বলেন, বিগেস্ট ট্যুরিজম ফেস্টিভ্যাল আয়োজন করার মূল উদ্দেশ্য হলো সকলকে একতাবদ্ধ করা। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা।

তেপান্তর ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ফাউন্ডার এডমিন আবুল হোসেন সাব্বির বলেন, অনেকের ভ্রমণের ইচ্ছা থাকা সত্ত্বেও ভালো যোগাযোগ না থাকায় ভ্রমণে যেতে পারেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে তিনদিন ব্যাপি কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১০

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১১

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১২

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৩

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৪

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৫

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৬

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৭

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৮

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৯

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

২০
X