কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৯:০৬ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৯:৩৯ এএম
অনলাইন সংস্করণ

এআইইউবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পিকিউএন একাডেমিক কনফারেন্স-২০২৩

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ ক্যাম্পাস। ছবি : সংগৃহীত
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ ক্যাম্পাস। ছবি : সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) তে আগামী ২ থেকে ৪ নভেম্বর তিন দিনব্যাপী এশিয়া প্যাসিফিক কোয়ালিটি নেটওয়ার্ক (এপিকিউএন) একাডেমিক কনফারেন্স-২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গত ২০ বছর ধরে এপিকিউএন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উচ্চশিক্ষার মানোন্নয়নে কাজ করছে। এপিকিউএন কনফারেন্স ২০২৩ প্রথমবারের মতো বাংলাদেশে এআইউবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে ১৫টি দেশের খ্যাতনামা শিক্ষাবিদ ও গবেষকরা অংশগ্রহণ করবেন।

এই সম্মেলনে ৪ জন মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। তারা হলেন ইউরোপিয়ান কোয়ালিটি অ্যাসুরেন্সের প্রেসিডেন্ট স্টিফেন লউইক, সিএইচইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জান ফ্রিস, আইএনকিউএএএইচই এর বোর্ড অব ডিরেক্টর প্রফেসর ড. ওলগুন সিসেক ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ। কনফারেন্সে বিভিন্ন বিষয়ে ২৭টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ ছাড়াও অতিথি হিসেবে তিন দিনের এই কনফারেন্সে অংশগ্রহণ করবেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান, এপিকিউএন এর বোর্ড সদস্যসহ বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য এবং এআইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য ও শিক্ষক-শিক্ষিকারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১০

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১১

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৩

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৪

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৫

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৬

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৭

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৮

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

১৯

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

২০
X