কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
ই-কমার্স-ওটিটিতে কর

ব্যাহত হবে ই-কমার্সের প্রবৃদ্ধি, বাড়বে ডিজিটাল বৈষম্য

ই-কমার্স। প্রতীকী ছবি
ই-কমার্স। প্রতীকী ছবি

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে বাড়ছে অনলাইন নির্ভরতা। বর্তমানে নিত্যপণ্য থেকে শুরু করে বিনোদন ও আর্থিক ব্যবস্থাপনায় আগের চেয়ে বাড়ছে অনলাইন মাধ্যমের ব্যবহার। এর মধ্যেই ভোক্তাদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছে আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট। এবারে অনলাইন কেনাকাটার বিক্রয় কমিশনের ওপর তিনগুণ ভ্যাট বাড়ানো হয়েছে। নতুন করে কর আরোপ করা হয়েছে ডিজিটাল বিনোদনেও। সংশ্লিষ্টরা বলছেন, এমন পদক্ষেপে ডিজিটাল অর্থনীতির বিকাশ বাধাগ্রস্ত হবে। পাশাপাশি ডিজিটাল বৈষম্যও বাড়বে।

নতুন অর্থবছরের জন্য সোমবার (২ জুন) বেলা ৩টায় বাজেট উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এ সময় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেন।

নতুন ঘোষিত বাজেটে অনলাইন পণ্য বিক্রির কমিশনের ওপর ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ ভ্যাট বাড়ানো হয়েছে। এছাড়াও ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্মের ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।

দারাজ বাংলাদেশের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এএইচএম হাসিনুল কুদ্দুস রুশো কালবেলাকে বলেন, নতুন ১৫ শতাংশ ভ্যাট প্রস্তাবনার ফলে ই-কমার্স ব্যবসায় খরচ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, যা উদ্যোক্তা ও ভোক্তা উভয়ের ওপরই নেতিবাচক প্রভাব ফেলবে। এর ফলে ই-কমার্স খাতের প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে এবং বৈশ্বিক প্রতিযোগিতার দিকে আমাদের অগ্রগতি বাধাগ্রস্ত করবে।

ওটিটি প্লাটফর্ম টফি পরিচালনাকারী মোবাইল অপারেটর বাংলালিংক জানায়, ওটিটি পরিষেবার ওপর অতিরিক্ত ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব আমাদের জন্য উদ্বেগজনক। এই সিদ্ধান্ত কার্যকর হলে নিম্নআয়ের মানুষ ও গ্রামীণ জনগোষ্ঠীসহ দেশের কোটি মানুষের জন্য ডিজিটাল বিনোদন ও তথ্যসেবা আরও ব্যয়বহুল হবে। এতে সাধারণ মানুষের কনটেন্ট দেখার স্বাধীনতা হুমকির মুখে পড়বে এবং ডিজিটাল বৈষম্য আরও বাড়বে।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ফাহিম মাশরুর কালবেলাকে বলেন, ই-কমার্স প্লাটফর্মের ওপর অতিরিক্ত ভ্যাট অনলাইনে জিনিসপত্রের দাম বাড়িয়ে তুলবে। যা অনলাইন ব্যবসাকে নিরুৎসাহিত করতে পারে। ওটিটি প্লাটফর্মের ওপর সম্পূরক শুল্কের কারণে দেশিয় ওটিটিগুলো গ্রাহক হারাতে পারে, যার সুবিধা পাবে নেটফ্লিক্স বা বিদেশি অন্যান্য ওটিটি প্লাটফর্মগুলো।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১০

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১১

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১২

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৩

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৪

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৬

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৭

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৮

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৯

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

২০
X